ঢাকারবিবার , ২৮ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

উন্নত গেমিং অভিজ্ঞতা দিতে বাজারে আসছে ওয়ানপ্লাস নর্ড ৫ সিরিজ

প্রতিবেদক
Ibrahim Khalil
৭ জুলাই ২০২৫, ১১:৩৫ সকাল

Link Copied!

গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড ওয়ানপ্লাস এই জুলাইয়ে তরুণদের চাহিদার কথা মাথায় রেখে বাজারে আনতে যাচ্ছে নতুন দুটি স্মার্টফোন। দুর্দান্ত গতি, বুদ্ধিমান সফটওয়্যার ও সারাদিনের পারফরম্যান্সের সঙ্গে ফোনগুলোতে থাকছে এই ক্যাটাগরির সবচেয়ে শক্তিশালী ব্যাটারি। দ্রুতগতির জীবনের সাথে তাল মিলিয়ে চলতে বর্তমান প্রজন্মের চাহিদা ল্যাগ-ফ্রি গতি, শক্তিশালী পারফরম্যান্স ও চোখ ধাঁধানো ফটোগ্রাফি। তাই ফোনটিতে থাকছে দিনের বেলায় প্রাকৃতিক সেলফি ও রাতে আলট্রা-ক্লিয়ার গ্রুফির জন্য ফ্ল্যাগশিপ-গ্রেড ডুয়াল ক্যামেরা। সবকিছু মিলিয়ে ওয়ানপ্লাস তরুণদের একটি হাতের মুঠোয় থাকা একটি পাওয়া হাউজ উপহার দিতে যাচ্ছে বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।

এই মুহূর্তে ওয়ান প্লাস নর্ড ৫ সিরিজের অফিসিয়াল লঞ্চ ইভেন্টের জন্য প্রযুক্তিপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ৯ জুলাই, ২০২৫-এ অনুষ্ঠিত হতে যাওয়া ইভেন্টটিতে প্রযুক্তির সীমানাকে নতুনভাবে নির্ধারণ করতে ডিজাইন করা পরবর্তী প্রজন্মের এই ডিভাইসগুলো উন্মোচন করা হবে।

এই সিরিজের নেতৃত্ব দিচ্ছে নর্ড সিরিজের প্রথম ডিভাইস ওয়ান প্লাস নর্ড ৫। ফোনটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রগন® ৮ এস জেন থ্রি মোবাইল প্ল্যাটফর্ম। সাথে থাকছে একটি ফ্ল্যাগশিপ কাইরো সিপিইউ, ৪ ন্যানোমিটার আর্কিটেকচার ও রিয়েল-টাইম রে ট্রেসিং-এর মত এলিট গেমিং ফিচার। এছাড়াও ফোনটিতে থাকছে এলপিডিডিআর ৫ এক্স র‍্যাম ও সেরা মানের থার্মাল কুলিং সিস্টেম যা একসঙ্গে গেমপ্লে করে তুলবে অত্যন্ত স্মুথ। পাবজি ও কল অফ ডিউটি মোবাইল-এর মত গেমগুলো সর্বোচ্চ ১৪৪ ফ্রেম পার সেকেন্ড রেজুলেশনে খেলা যাবে। ফটোগ্রাফিতেও থাকছে এক নতুন চমক। ডুয়াল ফ্ল্যাগশিপ-গ্রেড সেন্সরের প্রাকৃতিক সেলফি ও আলট্রা-ক্লিয়ার রাতের ছবিতে প্রো-লেভেলের কনটেন্ট তৈরি হবে সরাসরি হাতের মুঠো থেকেই।

তবে ওয়ানপ্লাস একটি ডিভাইসেই থেমে থাকছে না। প্রযুক্তিপ্রেমীদের দুটি পারফরম্যান্স চ্যাম্পিয়ন ডিভাইসের জন্য প্রস্তুত থাকতে হবে যেগুলো ডিজাইন ও পাওয়ার দুই দিক থেকেই প্রত্যাশার চেয়েও বেশি কিছু দেবে। ওয়ান প্লাস নর্ড সিই ৫ ডিভাইসটি আরও বেশি ব্যবহারকারীর জন্য ফ্ল্যাগশিপ সুবিধা নিয়ে এসেছে। ফোনটিতে থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩৫০ অ্যাপেক্স চিপ, স্মুথ গ্রাফিক্স ও এলপিডিডিআর ৫ এক্স র‍্যাম। এর বিশাল ৭,১০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি তিন দিনের চার্জিং ব্যাকআপ দেয়। ৮০ ওয়াট ফাস্ট চার্জিং ও ব্যাটারি হেলথ ম্যাজিক ফিচার দীর্ঘ সময়ের জন্য ব্যাটারির দক্ষতা ধরে রাখবে। এটি গেমার ও পাওয়ার ইউজারদের জন্য এক আদর্শ পছন্দ।

নর্ড ৫ ও নর্ড সিই৫ সাহসী ও আধুনিক ডিজাইন ল্যাংগুয়েজে তৈরি করা হয়েছে। মার্বেল অনুপ্রাণিত টোন থেকে শুরু করে হালকা আলো প্রতিফলিত করা ফিনিশ-সহ এই ডিভাইসগুলো দেখেই চমকে উঠবে সবাই। যারা এক ডিভাইসেই অনেককিছু চান, তাদের জন্য আদর্শ হতে যাচ্ছে নর্ড সিরিজটি।

নর্ড সিরিজের নতুন অধ্যায় শুরু হচ্ছে। আপনি কি প্রস্তুত আরও দ্রুত চলার, আরও দ্রুতগতির গেম খেলার, আরও পরিষ্কার ছবি তোলার জন্য? সময় হয়েছে নিজেকে আপগ্রেড করার, কারণ ওয়ানপ্লাস নিয়ে আসছে পুরো ইকোসিস্টেম অভিজ্ঞতায় আপগ্রেড – ওয়্যারেবল থেকে অডিও, ট্যাবলেট পর্যন্ত – যেগুলো তৈরি করা হয়েছে আপনার জীবনকে আরও সহজ করতে এবং কাজকে সংযুক্ত রাখতে।

আরও চমক পেতে চোখ রাখুন ওয়ান প্লাস বাংলাদেশের অফিসিয়াল চ্যানেলগুলোয়।

Facebook Comments Box

আরও পড়ুন

চীনে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ৭ বাংলাদেশি

চকরিয়ায় মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

অতিরিক্ত করলা খেলে হতে পারে ৫ স্বাস্থ্যঝুঁকি

Revolutionary Technology ‘TESOS’ in Biological Tissue Observation

জৈবিক টিস্যু পর্যবেক্ষণে বৈপ্লবিক প্রযুক্তি ‘টিইএসওএস’

পাখিরা কীভাবে পথ চেনে? সমাধান দিল নতুন গবেষণা

দেশজুড়ে বাড়ছে বৃষ্টির প্রবণতা, কয়েক জেলায় তাপপ্রবাহ অব্যাহত

Phoenix Summit 2026 Concludes with Strong Focus on Cybersecurity and Digital Resilience

সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সহনশীলতায় গুরুত্ব দিয়ে শেষ হলো ফিনিক্স সামিট ২০২৬

পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩

গ্যাস বেলুনে ১৫ মিনিট বন্ধ মেট্রোরেল

ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস