ঢাকামঙ্গলবার , ২৩ জুন ২০২৬
  1. সর্বশেষ

নিরাপদ খাদ্য উৎপাদনে গুরুত্বারোপ: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

প্রতিবেদক
Ibrahim Khalil
২১ জুন ২০২৫, ১০:১২ বিকাল

Link Copied!

মাছের উৎপাদন বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, মাছ বাঙালির প্রাণিজ আমিষের অন্যতম প্রধান উৎস—তাই এর সুরক্ষা ও মানোন্নয়ন জরুরি।

শনিবার (২১ জুন) সকালে ময়মনসিংহে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) আয়োজিত “বার্ষিক গবেষণা অগ্রগতি (২০২৪-২৫) পর্যালোচনা ও গবেষণা পরিকল্পনা (২০২৫-২৬) প্রণয়ন” বিষয়ক আঞ্চলিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, বিলুপ্তির ঝুঁকিতে থাকা ছোট মাছ রক্ষায় বিএফআরআইকে কার্যকর ভূমিকা রাখতে হবে। এ লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বিএফআরআই এবং মৎস্য অধিদপ্তরের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয়ের ওপর তিনি জোর দেন। পাশাপাশি মাঠপর্যায়ে গবেষণালব্ধ প্রযুক্তি ছড়িয়ে দিতে পারলে দেশে মাছের সংকট দূর হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, হাওর অঞ্চলে কৃষি কাজে ব্যবহৃত কীটনাশক মাছের জন্য মারাত্মক হুমকি। এজন্য জাতীয়, জেলা ও উপজেলা পর্যায়ে কীটনাশক নিয়ন্ত্রণে বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটি কার্যকর ভূমিকা রাখলে জলজপ্রাণীর নিরাপত্তা নিশ্চিত হবে।

বিপন্ন ও ঝুঁকিপূর্ণ মাছ শনাক্তে আইইউসিএন-এর শ্রেণিবিন্যাসের প্রসঙ্গ তুলে ধরে উপদেষ্টা বলেন, এ উদ্যোগে বিএফআরআই এবং কৃষি বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণা কার্যকর ভূমিকা রাখতে পারে। এতে দেশের মৎস্যসম্পদ সংরক্ষণে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হবে।

কর্মশালার বিশেষ অতিথি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম সরদার বলেন, গবেষণাকে মাঠ পর্যায়ে পৌঁছে দিতে বিএফআরআই ও কৃষি বিশ্ববিদ্যালয়ের ঘনিষ্ঠ সমন্বয় প্রয়োজন।

বিএফআরআই এর মহাপরিচালক ড. অনুরাধা ভদ্রের সভাপতিত্বে আয়োজিত এ কর্মশালায় উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগের পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস, বিএফআরআই এর বিজ্ঞানী ও কর্মকর্তারা এবং বিভিন্ন পর্যায়ের মৎস্য খামারিরা।

কর্মশালায় স্বাদুপানি কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হারুন উর রশিদ গবেষণা পরিকল্পনার বিস্তারিত উপস্থাপন করেন।

এর আগে উপদেষ্টা বিএফআরআই এর গবেষণা মাঠ ও বিভিন্ন প্রযুক্তি ও প্রজাতি পরিদর্শন করেন। এতে ঘারুয়া, রাণী, মহাশোল, দেশী স্বঁরপুটি, পাবদা, গুলশা, বিএফআরআই তেলাপিয়া, বটমক্লিন সিস্টেম, কুচিয়া, গুড়া চিংড়ি ও মুক্তা চাষ ল্যাব উল্লেখযোগ্য।

Facebook Comments Box

আরও পড়ুন

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬৮৩

ফরিদপুরে বাসের চাপায় ইউনিয়ন সচিব নিহত

ইলিশ রপ্তানির সক্ষমতা বাড়াতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার তাগিদ মন্ত্রীর

দেশের ওষুধ খাত উন্নয়নে ২২ সদস্যের জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ গঠন

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সন্ধ্যার মধ্যে ১১ অঞ্চলে ঝড়ের আভাস

মাদারীপুরে বাঁশবোঝাই ট্রাক উল্টে চালকের মৃত্যু

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী নিহত: জমিয়ত সভাপতির শোক

আগামী ৫ দিনজুড়ে ঝড়সহ ভারী বর্ষণের আভাস

Call for science-based prevention to keep youth drug-free

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক প্রতিরোধের আহ্বান

প্রবাসীদের সমস্যার সমাধানে মালয়েশিয়া সফরে প্রধানমন্ত্রী