ঢাকাশুক্রবার , ৭ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

খাদ্য নিরাপত্তায় বরাদ্দ বাড়ল ১,৩৬১ কোটি টাকা

প্রতিবেদক
Ibrahim Khalil
২ জুন ২০২৫, ৪:৪৭ বিকাল

Link Copied!

ক্রমবর্ধমান ব্যয় ও সাধারণ মানুষের জীবনে চাপ কমাতে আগামী ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে খাদ্য নিরাপত্তায় বরাদ্দ ১ হাজার ৩৬১ কোটি টাকা বাড়ানো হয়েছে। বাজেট বক্তৃতায় এ তথ্য জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

নতুন বাজেট প্রস্তাবে কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জন্য মোট ৩৯ হাজার ৬২০ কোটি টাকা বরাদ্দের কথা বলা হয়েছে, যা চলতি বছরের তুলনায় প্রায় ৩.৫৬ শতাংশ বেশি। ২০২৪-২৫ অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল ৩৮ হাজার ২৫৯ কোটি টাকা।

খাদ্য নিরাপত্তা ও দরিদ্র জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করতে ওএমএস (ওপেন মার্কেট সেল) এবং খাদ্যবান্ধব কর্মসূচি অব্যাহত রয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা। বর্তমানে দেশের ১,৯০১টি কেন্দ্রে ওএমএস কার্যক্রম চালু রয়েছে। এছাড়া, তালিকাভুক্ত চা শ্রমিকদের জন্য ১৯ টাকা কেজি দরে গম বিতরণ কার্যক্রম চলছে।

নারীদের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ কর্মসূচির আওতায় ১০ লাখ ৪০ হাজার দুস্থ নারীকে মাসে ৩০ কেজি করে চাল প্রদান করা হচ্ছে।

এছাড়াও, দেশের আমিষ চাহিদা পূরণে মৎস্য উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫২ লক্ষ ৫৫ হাজার মেট্রিক টন।

অর্থনৈতিক চাপ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে খাদ্য নিরাপত্তায় বরাদ্দ বৃদ্ধি সাধারণ মানুষের জন্য স্বস্তির বার্তা হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট