ঢাকাশুক্রবার , ৭ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

দুই মাসের নিষেধাজ্ঞা শেষে চাঁদপুর বাজারে ইলিশের আমদানি বেড়েছে

প্রতিবেদক
Ibrahim Khalil
১৫ মে ২০২৫, ১:৪৬ বিকাল

Link Copied!

দুমাসের সরকারি নিষেধাজ্ঞার পর চাঁদপুর বাজারে ইলিশের আমদানি বেড়েছে। একইসঙ্গে দামও কমেছে কেজি প্রতি ৫০০-৬০০ টাকা। বুধবার দেখা গেছে আমদানি করা ইলিশের বড় বড় স্তূপ। মাছ ঘাট ঘুরে দেখা যায়, মাছ ঘাটে (চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্রে) দৈনিক প্রায় ৫০ মণ ইলিশ আমদানি হচ্ছে। এসব ইলিশ আড়তের সামনেই পৃথক স্তূপে বিক্রির জন্য প্রস্তুত করা হচ্ছে।

ঘাটের কয়েকজন ব্যবসায়ী জানান, গত কয়েকদিন ধরে পিকআপ ও ট্রাক করে দক্ষিণাঞ্চলীয় জেলা হাতিয়া, ভোলা, সন্দ্বীপ, চরফেশন থেকে দৈনিক ৪০-৫০ মণ করে ইলশ আসছে।

তারা আরও জানান, তবে নিষেধাজ্ঞার পর এই ঘাটে এখনও কোনো ট্রলার আসেনি। কারণ, প্রতি ট্রলারে ১৫০-২০০ মণ মাছ আসে। এছাড়া তিনদিন আমদানি বেশি হওয়ায় দাম কমতির দিকে।

শহরের নতুন বাজার, পাল বাজার, ওয়ারলেস বাজার, পুরানবাজার ও বাবুরহাট বাজারে গিয়ে দামের এ কমতি লক্ষ্য করা গেছে। প্রতি এক কেজি ইলিশ যেখানে বিক্রি হতো ৩ হাজার টাকায়, সেটা এখন বিক্রি হচ্ছে ২ হাজার ৫০০ টাকায়। ৭০০/৮০০ গ্রামের ইলিশ বিক্রি হতো কেজিতে ২ হাজার ৩০০ টাকা, এখন সেই মাছ বিক্রি হচ্ছে ১ হাজার ৭০০ থেকে ১ হাজার ৮০০ টাকায়।

শহরের ব্যস্ততম মাছ বাজার বিপনী বাগ মাছ বাজারে গিয়ে দেখা গেছে—এক কেজির পদ্মার ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ বা ২ হাজার ৫০০টাকায়। আগে যা বিক্রি হতো ৩ হাজার বা ৩ হাজার ২০০ টাকায়। ৬০০/৭০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৫৫০ টাকা। আগে বিক্রি হচ্ছিলো ২ হাজার ২০০-২ হাজার ৩০০ টাকায়।

এদিকে ছোট মাপের ইলিশ বিক্রি হেচ্ছে ১ হাজার থেকে ১ হাজার ১০০ টাকা কেজিতে। দক্ষিণাঞ্চলীয় জেলার ইলিশের দাম আরও কম। এক কেজি ওজনের ইলিশ ১ হাজার ৭০০ থেকে ১ হাজার ৮০০ টাকা। দুটায় এক কেজি হয় এমন ইলিশ কেজি ৮০০-৯০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে এসব মাছের স্বাদ কম।

জেলার মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান, মাহবুবে রশিদসহ অন্যরা বলছেন, আগামী জুলাই, আগষ্ট ও সেপ্টেম্বরে ইলিশ মাছ ভরপুর পাওয়া যাবে। জেলেরাও এমনটাই আশা প্রকাশ করছেন।

ইলিশ ব্যবসায়ীদের নেতা/সভাপতি শবেবরাত সরকার বলেন, ‘সামনে জুন-জুলাই বৃষ্টি বাড়বে, নদ-নদীতে পানিও বাড়বে, স্রোত বাড়বে, তখন ইলিশের আমদানিও বেশি হবে।

 

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট