ঢাকাসোমবার , ২৯ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

শাওমি নিয়ে এলো ১০ কোটি টাকার ঈদ ক্যাম্পেইন

প্রতিবেদক
Ibrahim Khalil
১৩ মে ২০২৫, ১১:৫১ সকাল

Link Copied!

আসন্ন ঈদ উল আযহাকে ঘিরে ১০ কোটি টাকা সমমূল্যের উপহারসহ ‘ঈদ উইথ শাওমি’ ক্যাম্পেইন নিয়ে এলো গ্লোবাল টেক জায়ান্ট এবং বাংলাদেশের এক নম্বর স্মার্টফোন ব্র্যান্ড শাওমি। এই ক্যাম্পেইনের আওতায় শাওমি স্মার্টফোন কিনে নির্বাচিত যোগ্য ফ্যানরা পুরস্কার হিসেবে পেতে পারেন ৫ লক্ষ টাকা, মাল্টি ডোর রেফ্রিজারেটর অথবা এসিসহ চমৎকার সব উপহার। আকর্ষণীয় এ অফারটি ৭ মে, ২০২৫ থেকে আরম্ভ হয়েছে।

বিশেষ এ ক্যাম্পেইনটির আওতায় শাওমি রেডমি নোট ১৪ কিনে গ্রাহক উপহার হিসেবে পেতে পারেন রেডমি ইয়ারবাডস অথবা নিশ্চিত ৫০০ টাকা ক্যাশব্যাক। শাওমি রেডমি নোট ১৪ প্রো (৮ জিবি+২৫৬ জিবি) ভ্যারিয়েন্টের ফোন কিনে গ্রাহক পেতে পারেন রেডমি ইয়ারবাডস অথবা টিশার্ট। এছাড়াও শাওমি রেডমি ১৩ (৬জিবি+১২৮জিবি) ভ্যারিয়েন্টের স্মার্টফোন কিনলে গ্রাহকরা পাবেন ন্যূনতম ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ৩ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক। সেই সাথে শাওমি রেডমি ১৩ (৮জিবি+১২৮জিবি) এবং শাওমি রেডমি ১৪সি মডেলের যেকোনো ভ্যারিয়েন্টের স্মার্টফোন ঈদের এই ক্যাম্পেইন উপলক্ষ্যে পাওয়া যাবে ১০০০ টাকা মূল্যছাড়ে। উল্লিখিত মডেলগুলো ছাড়া যেকোনো শাওমি স্মার্টফোন কিনলেও গ্রাহক পেয়ে যাবেন রেডমি ইয়ারবাডস, টিশার্ট, মোবাইল ডেটা অফারসহ নিশ্চিত পুরস্কার।

‘ঈদ উইথ শাওমি’ ক্যাম্পেইনটি শাওমি ফ্যানদের অবিরাম ভালোবাসা ও সমর্থনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশের প্রয়াস উল্লেখ করে শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, “আসন্ন ঈদ উৎসবকে আরও রাঙিয়ে তুলতে গ্রাহকদের জন্য আমরা ১০ কোটি টাকা সমমূল্যের এই ঈদ ক্যাম্পেইন চালু করেছি। ‘ঈদ উইথ শাওমি’ ক্যাম্পেইনের মাধ্যমে শাওমি ফ্যানদের ঈদ আরও আনন্দময় ও স্মরণীয় হয়ে উঠবে বলেই আমাদের প্রত্যাশা।”

‘ঈদ উইথ শাওমি’ ক্যাম্পেইনে নিশ্চিত সব উপহার পেতে শাওমি ফোন কেনার সময় রিটেইল কোডটি জেনে নিতে হবে। এরপর EWM<space>IMEI No<space>Retail Code লিখে ২৬৯৬৯ নাম্বারে এসএমএস করে গ্রাহকের জিতে নেওয়া অফার সম্পর্কে জানা যাবে।

আরও তথ্যের জন্য, গ্রাহকরা শাওমি হেল্পলাইনে +৮৮০৯৬১২-৯৪২৬৬৪ নম্বরে যোগাযোগ করতে পারেন।

Facebook Comments Box

আরও পড়ুন

চীনে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ৭ বাংলাদেশি

চকরিয়ায় মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

অতিরিক্ত করলা খেলে হতে পারে ৫ স্বাস্থ্যঝুঁকি

Revolutionary Technology ‘TESOS’ in Biological Tissue Observation

জৈবিক টিস্যু পর্যবেক্ষণে বৈপ্লবিক প্রযুক্তি ‘টিইএসওএস’

পাখিরা কীভাবে পথ চেনে? সমাধান দিল নতুন গবেষণা

দেশজুড়ে বাড়ছে বৃষ্টির প্রবণতা, কয়েক জেলায় তাপপ্রবাহ অব্যাহত

Phoenix Summit 2026 Concludes with Strong Focus on Cybersecurity and Digital Resilience

সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সহনশীলতায় গুরুত্ব দিয়ে শেষ হলো ফিনিক্স সামিট ২০২৬

পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩

গ্যাস বেলুনে ১৫ মিনিট বন্ধ মেট্রোরেল

ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস