ঢাকাশুক্রবার , ৭ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, ফেনীতে যুবকের ৬ মাসের জেল

প্রতিবেদক
Ibrahim Khalil
৪ মে ২০২৫, ১:২৮ বিকাল

Link Copied!

ফেনীতে প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি করায় এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার (৩ মে) সন্ধ্যায় শহরের রাজাঝির দিঘীর পশ্চিম পাড়ে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার।

দণ্ডপ্রাপ্ত যুবকের নাম ওসমান গনি। তিনি ফেনীর দাগনভূঞা উপজেলার দক্ষিণ জায়লস্কর গ্রামের বাসিন্দা।

ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রয় করা হচ্ছে—এমন খবর পেয়ে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে। এ সময় পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-তে অভিযুক্ত ওসমান গনিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

খবর পেয়ে উৎসুক জনতা বিপুল সংখ্যায় ঘটনাস্থলে ভিড় জমায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার বলেন, অভিযুক্তকে ছয় মাসের কারাদণ্ড দিয়ে ফেনী জেলা কারাগারে পাঠানো হয়েছে। বন্যপ্রাণী নিধন থেকে বিরত থাকতে এ সময় তিনি সবার প্রতি আহ্বান জানান।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট