ঢাকাশুক্রবার , ৭ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

এক কাতলের দাম ৫২ হাজার

প্রতিবেদক
Ibrahim Khalil
৪ মে ২০২৫, ১১:৩১ সকাল

Link Copied!

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ার মাছ বাজারের আড়তে ৩২ কেজি ৬০০ গ্রাম ওজনের একটি কাতল বিক্রি হয়েছে ৫২ হাজার টাকায়।

রোববার (৪ মে) সকালে দৌলতদিয়া মাছ বাজারের সাঈদ মোল্লার আড়ত থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে এক হাজার ৬০০ টাকা কেজি দরে মাছটি বিক্রি হয়। দৌলতদিয়া ৫ নম্বর ঘাট এলাকার চাঁদনী অ্যান্ড আরিফা মৎস্য আড়তের মালিক মো. চান্দু মোল্লা মাছটি কিনে নেন।

জানা গেছে, শনিবার দিনগত রাত ৪টার দিকে সিরাজগঞ্জ জেলার জেলে আলেকচানসহ তার সহযোগীরা পদ্মা ও যমুনা নদীর মোহনায় জাল ফেলেন। ভোর ৫টার দিকে বিশালাকৃতির এই কাতল মাছটি জালে ধরা পরে। পরে বিক্রির জন্য মাছটি দৌলতদিয়া মাছ বাজারের সাঈদ মোল্লার আড়তে আনেন। ওজন করে দেখা যায় মাছটির ওজন ৩২ কেজি ৬০০ গ্রাম। মাছটি দেখতে আড়তে ভিড় করেন উৎসুক স্থানীয়রা।

মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা জানান, সকালে উন্মুক্ত নিলামে সকালে ৩২ কেজি ৬০০ গ্রাম ওজনের বড় একটি কাতল মাছ ৫২ হাজার টাকায় কিনেছেন। এখন কেজিপ্রতি ৫০ বা ১০০ লাভে বিক্রির জন্য দেশের বিভিন্নস্থানে যোগাযোগ করছেন। গতকালও তিনি ২৮ ও সাড়ে ১৯ কেজি ওজনের দুটি কাতল মাছ কিনেছিলেন।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট