ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

প্রতিবেদক
Ibrahim Khalil
৩ মে ২০২৫, ১১:১০ সকাল

Link Copied!

রবি গ্রাহকেরা এখন থেকে মোবাইল অ্যাকাউন্ট ব্যালান্স বা সরাসরি রিচার্জ ব্যবহার করে বাংলাদেশি টাকায় রোমিং প্যাক কিনতে পারবেন। এই সেবার মাধ্যমে সম্মানিত হজযাত্রীরা নিজস্ব রবি সিম ব্যবহার করে নির্বিঘ্নে সৌদি আরব ভ্রমণ করতে পারবেন।

সৌদি আরবে যাওয়ার আগেই বাংলাদেশ থেকে প্যাকটি চালু করতে পারবেন হজযাত্রীরা। ফলে সৌদি আরবে পৌঁছে বিদেশি সিম না কিনেই নির্বিঘ্নে রোমিং সেবা উপভোগ করতে পারবেন হাজীরা।

সুবিধাজনক এই রোমিং প্যাকেজগুলো বাংলাদেশে কেনা হলেও এর মেয়াদ শুরু হবে সৌদি আরবে পৌঁছানোর পর। সেখানে গিয়ে রিচার্জ পয়েন্ট খোঁজার ঝামেলা কিংবা ভাষাগত সমস্যায় না পড়েই যাত্রীরা সহজে যোগাযোগ রাখতে পারবে প্রিয়জনের সাথে।

রবি হজ রোমিং অফারে থাকছে বিভিন্ন ডাটা ও কম্বো প্যাক। মাত্র ১৪৬ টাকায় ৫০০এমবি ইন্টারনেট পাওয়া যাবে ১ দিনের জন্য। ৭ দিনের জন্য ৪জিবি ইন্টারনেট, ৩০ মিনিট এবং ১০টি এসএমএস পাওয়া যাবে ৬৯৬ টাকায়। ১ হাজার ৭৯৮ টাকায় পাওয়া যাবে ১০জিবি ইন্টারনেট, ৩০ মিনিট এবং ৩০টি এসএমএস, যার মেয়াদ ৩০ দিন। ২০জিবি ইন্টারনেট, ৫০ মিনিট কল ও ৫০টি এসএমএসসহ প্যাকটি পাওয়া যাবে ৫০ দিনের জন্য, ২ হাজার ১৯৮ টাকায়। ৪৫জিবি ইন্টারনেট, ২৫০ মিনিট কল ও ২০টি এসএমএসসহ ৬০ দিনের প্যাকটির মূল্য ৪ হাজার ৯৯৮ টাকা।

এছাড়াও রবি হজ রোমিং অফারে রয়েছে বিশেষ ভয়েস প্যাক। ১০০ মিনিট ভয়েস কল (যার মধ্যে রয়েছে সৌদি আরবের স্থানীয় কল, বাংলাদেশে কল, আন্তর্জাতিক কল ও ইনকামিং কল) ব্যবহার করা যাবে ৪০ দিনের জন্য। এই ভয়েস প্যাকটির মূল্য ১ হাজার ৩৯৬ টাকা।

আরও বিস্তারিত জানতে ‪‪+8801819232477‬ নাম্বারে কল করতে পারেন গ্রাহকরা।‬‬

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Unveils REDMI 17 5G Featuring a Snapdragon 5G Processor

স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি

আগামী গ্রীষ্মের আগে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে: প্রধানমন্ত্রী

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সব প্রতিষ্ঠানকে দায়িত্বশীল হওয়ার আহ্বান

ঘূর্ণিঝড়ের প্রভাবে দুই বিভাগে বৃষ্টির সম্ভাবনা

নেপালে অবতরণের সময় দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১

বুয়েটের মানদণ্ডে উত্তীর্ণ হলেই মিলবে ই-রিকশার নিবন্ধন

সার ব্যবস্থাপনায় অনিয়ম হলে ডিলারশিপ বাতিল: কৃষিমন্ত্রী

গ্যাস সংকটের মধ্যে নোয়াখালীতে নতুন গ্যাসের সন্ধান

এক দিনে রেমিট্যান্স বেড়েছে পাঁচ গুণের বেশি

হিমালয়ে বড় বিপর্যয়ের শঙ্কা, ঝুঁকির মুখে প্রায় ৩ লাখ মানুষ

বিশ্বজুড়ে বাড়ছে জরুরি প্রস্তুতি, কীসের আশঙ্কায় খাবার-পানি মজুতের পরামর্শ?