ঢাকাশনিবার , ৮ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

১৭ টাকা ৪০ পয়সা কেজিতে পেঁয়াজ বিক্রি করলো কাস্টমস

প্রতিবেদক
Ibrahim Khalil
১৭ এপ্রিল ২০২৫, ১:০৪ বিকাল

Link Copied!

এবার প্রকাশ্য নিলামে কেজিপ্রতি ১৭ টাকা ৪০ পয়সায় পেঁয়াজ বিক্রি করেছে চট্টগ্রাম কাস্টমস। ওই নিলামে ১৪৪ টন পেঁয়াজ দুই নিলামকারী প্রতিষ্ঠান ২৫ লাখ ৫ হাজার টাকায় কিনে নেয়।

বুধবার এ নিলাম অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম কাস্টমসের নিলাম শাখার দায়িত্বে থাকা সহকারী কমিশনার সাকিব হোসেন বলেন, পচনশীল পণ্য হিসেবে পেঁয়াজও নিলামের মাধ্যমে দ্রুত বিক্রির পদক্ষেপ নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে বুধবার ১৪৪ টন পেঁয়াজের নিলাম হয়। প্রকাশ্য নিলামে সর্বোচ্চা দরদাতা দুই প্রতিষ্ঠানের অনুকূলে বিক্রয় অনুমোদন দেওয়া হবে।

কাস্টমসের তথ্যমতে, নিলামে নগরীর দেওয়ান হাটের ফারজানা ট্রেডিং ৮৭ টন পেঁয়াজের একটি চালানে ১৫ লাখ টাকায় সর্বোচ্চ দরদাতা মনোনীত হন। অন্যদিকে ৫৭ টন পেঁয়াজের আরেক চালানের ক্ষেত্রে নগরীর পতেঙ্গা এলাকার আসিফ নামের এক ব্যক্তি ১০ লাখ ৫ হাজার টাকায় সর্বোচ্চ দরদাতা মনোনীত হন।

Facebook Comments Box

আরও পড়ুন

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

গুরুদাসপুরে বাস-গরুবাহী টেম্পুর সংঘর্ষ, নিহত ৩

ক্রিট উপকূলে ২০২ অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি

যান্ত্রিক ত্রুটিতে রোমে আটকা বিমান, কাল দুপুরে ছাড়বে বিজি-৩০৫

বাংলাদেশ থেকে আনারস আমদানির অনুমতি দিল পাকিস্তান

ফ্লু প্রতিরোধে বিশ্বে প্রথম এমআরএনএ টিকার অনুমোদন

সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ১০

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

ঢাকায় হালকা বৃষ্টি হতে পারে, বাড়তে পারে তাপমাত্রা

বৃক্ষরোপণে সবাইকে এগিয়ে আসার আহ্বান পরিবেশমন্ত্রীর

মানবসৃষ্ট জলবায়ু সংকটে আরও তীব্র হচ্ছে কানাডার দাবানল: গবেষণা

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু