ঢাকাশুক্রবার , ৭ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

আটপাড়ায় সেনাবাহিনীর অভিযানে ৩৬৫৬ কেজি চাল জব্দ, ২ আটক

প্রতিবেদক
Ibrahim Khalil
২৫ মার্চ ২০২৫, ১:৫৩ বিকাল

Link Copied!

নেত্রকোনার আটপাড়ায় সেনাবাহিনীর পৃথক অভিযানে ৩ হাজার ৬৫৬ কেজি সরকারি চাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। আটপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুয়েল সাংমা এ তথ্য নিশ্চিত করেন।

গতকাল সোমবার (২৪ মার্চ) দিবাগত রাতে ৬৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উপ অধিনায়ক মেজর মো. মীর তৈয়বুর রহমানের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টহল দল আটপাড়ার ব্রুজের বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে মো. এরশাদ মিয়ার ভাঙারির দোকানে অবৈধভাবে মজুত করা ৯৫৬ কেজি সরকারি চাল জব্দ করা হয়। এ সময় তাওহিদুল ইসলাম নামে একজনকে আটক করা হয়।

পরে রাত ২টার দিকে সেনাবাহিনীর আরেকটি দল উপজেলা সদরের সেতুর বাজার এলাকায় অভিযান চালিয়ে মো. জিয়া আহমেদের গোডাউনে ৫৬ বস্তায় রাখা ২ হাজার ৭০০ কেজি সরকারি চাল জব্দ করে। এ সময় গোডাউন মালিক মো. জিয়া আহমেদকে আটক করা হয়।

আটক হওয়া ব্যক্তিরা হলেন উপজেলা সদরের স্বরমুশিয়া ইউনিয়নের রূপচন্দ্রপুর গ্রামের তাওহিদুল ইসলাম ও শুনই ইউনিয়নের মল্লিকপুর গ্রামের মো. জিয়া আহমেদ।

অভিযানে জব্দকৃত চাল ও আটক ব্যক্তিদের রাতেই আটপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আটপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুয়েল সাংমা বলেন, ‘অভিযানে জব্দকৃত চাল থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

এ বিষয়ে আটপাড়া থানার ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, জব্দকৃত চাল ও আটককৃতরা থানা হেফাজতে রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ সংক্রান্ত মামলার কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত শেষে চালের প্রকৃত উৎস জানা যাবে বলে তিনি জানান।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট