ঢাকাশুক্রবার , ৭ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

মৌলভীবাজারে ৪ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক
Ibrahim Khalil
২২ মার্চ ২০২৫, ৪:১৭ বিকাল

Link Copied!

পবিত্র রমজান উপলক্ষে নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে মৌলভীবাজারে অভিযান পরিচালনা করে ৪ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদফতর।

শনিবার (২২ মার্চ) দুপুরে জেলা শহরের কোর্টরোড ও সেন্ট্রাল রোডের বিভিন্ন প্রতিষ্ঠানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন মৌলভীবাজার জেলা ভোক্তা অধিকার অধিদফতরের সহকারী পরিচালক মো. আল আমিন।

এ সময় মেয়াদ উত্তীর্ণ পণ্য এবং অতিরিক্ত দামে বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে জেলা শহরের কোর্টরোড এলাকার টিফিনস রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা, সেন্ট্রাল রোডের ঈশিকা রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা এবং একটি লেডিস কাপড়ের দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা ভোক্তা অধিকার অধিদফতরের সহকারী পরিচালক মো. আল আমিন বলেন, অভিযানে মোট ৪টি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং তা আদায় করা হয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য দামে পাওয়া নিশ্চিত করার লক্ষ্যে ভোক্তা অধিকার অধিদফতরের অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট