ঢাকাশুক্রবার , ৭ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

১৫% শুল্ক-কর কমল তাজা ফল আমদানিতে

প্রতিবেদক
Ibrahim Khalil
১৮ মার্চ ২০২৫, ১:৩৮ বিকাল

Link Copied!

রমজান মাসে তাজা ফলের দাম সাধারণ জনগণের ক্রয় সীমার মধ্যে রাখতে আমদানিতে শুল্ক-কর ১৫ শতাংশ কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

মঙ্গলবার (১৮ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এনবিআর।

এতে বলা হয়, রমজান মাসে তাজা ফলের দাম সাধারণ জনগণের ক্রয় সীমার মধ্যে রাখার লক্ষ্যে বৃহত্তর জনস্বার্থে সরকার তাজা ফল আমদানির ক্ষেত্রে আমদানি পর্যায়ে আরোপিত সম্পূরক শুল্ক ৩০ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ এবং আমদানি পর্যায়ে আরোপিত ৫ শতাংশ আগাম কর সম্পূর্ণ অব্যাহতি দিয়ে গত ১৬ মার্চ দুইটি নতুন প্রজ্ঞাপন জারি করেছে।

এছাড়া গত ১০ মার্চ আরও একটি পৃথক প্রজ্ঞাপন জারির মাধ্যমে ফল আমদানিতে বিদ্যমান অগ্রিম আয়করের হার ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। ফলে, ফল আমদানিতে বিদ্যমান শুল্ক-করাদি ১৫ শতাংশ কমানো হলো।

উল্লেখ্য, দেশের আপামর জনগণের বৃহত্তর স্বার্থে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গত কয়েক মাসে সকল প্রকারের ভোজ্য তেল, চিনি, আলু, ডিম, পেয়াজ, চাল, খেজুর এবং কীটনাশকের ওপর আমদানি শুল্ক, রেগুলেটরি ডিউটি, ভ্যাট, অগ্রিম আয়কর এবং আগাম করের ক্ষেত্রে ব্যাপক হারে করছাড় প্রদান করেছে। করছাড়সহ সরকারের নানাবিধ সময়োপযোগী পদক্ষেপের কারণে এবছর রমজান মাসে দ্রব্যমূল্য সহনশীল পর্যায়ে রাখা সম্ভব হয়েছে।

সরকার জনস্বার্থে, আপামর জনগণ কর্তৃক বহুল ব্যবহৃত দ্রুতগামী, নিরাপদ ও পরিবেশবান্ধব মেট্রোরেল সেবার ওপর বিদ্যমান ভ্যাট সম্পূর্ণ অব্যাহতি প্রদান করেছে। শিক্ষার্থীদের স্বার্থে পুস্তকের সহজলভ্যতা, আধুনিক ও তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা এবং শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নের লক্ষ্যে ই-বুক সেবায় স্থানীয় সরবরাহ ও আমদানি পর্যায়ে ভ্যাট অব্যাহতি প্রদান করা হয়েছে।

এছাড়া হজ্ব যাত্রীদের খরচ কমানোর লক্ষ্যে হজ্ব টিকিটের ওপর আরোপযোগ্য আবগারি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করাসহ সরকার জনস্বার্থে নানাবিধ করছাড় দিয়েছে বলেও জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট