ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

নওগাঁয় অবৈধ মজুতের ২৩৮ টন ধান-চাল উদ্ধার

প্রতিবেদক
Ibrahim Khalil
১৮ মার্চ ২০২৫, ১:৩৫ বিকাল

Link Copied!

নওগাঁয় ধান ও চাল অবৈধভাবে মজুত করার অভিযোগে সুফিয়া অটোমেটিক রাইস মিল নামের এক চালকল মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। খাদ্য বিভাগের খাদ্য পরিদর্শক নাজমুল হক বাদী হয়ে এ মামলা দায়ের করেছে। একইসঙ্গে, মজুতের ২০৩ টন ধান ও ৩৫ টন চালসহ গুদাম সিলগালা করা হয়েছে।

সোমবার (১৭ মার্চ) বিকালে জেলা প্রশাসনের সিনিয়র সরকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কুরশিয়া আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই নির্দেশনা দেন।

অভিযানে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব বিন জামান প্রত্যয়, নওগাঁ জেলা খাদ্য বিভাগের সহকারী খাদ্য নিয়ন্ত্রক আব্দুল্লাহ আল ইমরানসহ জেলা খাদ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সহকারী খাদ্য নিয়ন্ত্রক আব্দুল্লাহ আল ইমরান জানান, অবৈধ মজুতের কারণে মিলার এবং ব্যবসায়ীদের বিরুদ্ধে চালের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ার অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসন ও খাদ্য বিভাগ যৌথ অভিযান চালায়। এর অংশ হিসেবে শহরের পার নওগাঁ সুফিয়া অটোমেটিক রাইস মিলে বিধি বহির্ভূতভাবে ধান ও চাল মজুত করা অবস্থায় পাওয়া যায়। এসময় ওই মিলের মালিক শফিকুল ইসলাম নাথুর বিরুদ্ধে প্রচলিত মজুতবিরোধী আইনে মামলা দায়ের করা হয়। পাশাপাশি মজুত করা চাল ও ধানের গুদামে সিলগালা করা হয়।

 

Facebook Comments Box

আরও পড়ুন

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ মৃত্যু

ভিভো ভি৮০: নতুন রং ও নতুন ডিজাইনে আসছে নতুন চমক