ঢাকাশনিবার , ৮ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

অস্থির ফলের বাজার, কী হবে রোজায়?

প্রতিবেদক
Ibrahim Khalil
১০ ফেব্রুয়ারী ২০২৫, ১১:১৩ সকাল

Link Copied!

কয়েক সপ্তাহ ধরেই অস্থির দেশের ফলের বাজার। তাজা ফল আমদানিতে সম্পূরক শুল্ক বাড়ানোয় কমেছে সরবরাহ। বিপরীতে সপ্তাহ ব্যবধানে কেজিতে দাম বেড়েছে ২০ থেকে ৯০ টাকা। এতে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে আপেল, কমলা, আঙ্গুর, নাশপাতির মতো পুষ্টিকর নানা ফল। আসন্ন রমজানে ফলের বাজার আরও চড়ে যাওয়ার শঙ্কায় ক্রেতা-বিক্রেতা।

পুষ্টির যোগান দিতে বছরজুড়েই চাহিদা থাকে আপেল, কমলা, আঙুর, বেদানা, নাশপাতিসহ নানা ফলের। ডলারের দাম বৃদ্ধির কারণে আমদানি করা এসব ফলের দাম এমনিতেই বেড়েছে। এর মধ্যে আমদানিতে সম্পূরক শুল্ক বাড়ানোয় পুষ্টির উপাদানটি চলে যাচ্ছে সাধারণ মানুষের নাগালের বাইরে।

ক্রেতারা বলছেন, ফলের দাম অনেক বেশি। আরও কম হওয়া উচিত। দাম বাড়লেও তো খেতে হচ্ছে। কিন্তু দাম বেড়ে যাওয়ায় অর্থনৈতিক সমস্যায় পড়তে হচ্ছে।

খুচরা বিক্রেতারা জানান, উচ্চমূল্যে আমদানি করা ফল আঙুর-নাশপাতির দাম সপ্তাহ ব্যবধানে কেজিতে বেড়েছে ৭০ টাকা, ২০ থেকে ৬০ টাকা বেড়েছে আপেল-কমলার দাম।

এদিকে, বর্ধিত শুল্ক প্রত্যাহারের দাবি আদায়ে বন্দর থেকে ফল খালাস ও বাজারে সরবরাহ কমিয়েছেন ব্যবসায়ীরা। এভাবে চলতে থাকলে রমজানে কঠিন সময় পার করতে হবে, এমন শঙ্কা ভোক্তা ও খুচরা বিক্রেতাদের।

শুল্ক না কমালে ১৪ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য আমদানি ও খালাস বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন আমদানিকারকরা।

Facebook Comments Box

আরও পড়ুন

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

মোটরসাইকেল দুর্ঘটনায় সাড়ে ৭ বছরে ঝরেছে ১৫ হাজারের বেশি প্রাণ

realme Set to Launch C100x with Exclusive Discount for Students on Daraz

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

গুরুদাসপুরে বাস-গরুবাহী টেম্পুর সংঘর্ষ, নিহত ৩

ক্রিট উপকূলে ২০২ অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি

যান্ত্রিক ত্রুটিতে রোমে আটকা বিমান, কাল দুপুরে ছাড়বে বিজি-৩০৫

বাংলাদেশ থেকে আনারস আমদানির অনুমতি দিল পাকিস্তান

ফ্লু প্রতিরোধে বিশ্বে প্রথম এমআরএনএ টিকার অনুমোদন

সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ১০

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

ঢাকায় হালকা বৃষ্টি হতে পারে, বাড়তে পারে তাপমাত্রা