ঢাকাশুক্রবার , ৭ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

অবশেষে বেনাপোল বন্দর দিয়ে ফল আমদানি শুরু

প্রতিবেদক
Ibrahim Khalil
৬ ফেব্রুয়ারী ২০২৫, ৩:৪২ বিকাল

Link Copied!

অবশেষে আবারও বেনাপোল বন্দর দিয়ে ফল আমদানি শুরু হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর দেড়টা পর্যন্ত ২৫ ট্রাক তাজা ফল ভারতের পেট্রাপোল বন্দর থেকে বেনাপোল বন্দরে প্রবেশ করে।

এর আগে বাংলাদেশ ফ্রেস ফুটস ইমপোর্টস অ্যাসোসিয়েশন সংবাদ সম্মেলন ডেকে গত ২৯ জানুয়ারি এই ধর্মঘটের ডাক দেয়। এরপর ধর্মঘটে এ স্থলবন্দর দিয়ে দুদিন ফল আমদানি বন্ধ থাকে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত কোনো তাজা ফলের ট্রাক ভারত থেকে বেনাপোল বন্দরে প্রবেশ করেনি।

এ দিকে ফল আমদানি শুরু হওয়ায় আবারও বেনাপোল বন্দরে কর্মব্যস্ততা ফিরেছে। গত দুদিন আমদানি বন্ধ থাকায় ব্যবসায়ীদের পাশাপাশি সরকার প্রায় ১০০ কোটি টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে। প্রতিদিন ভারত থেকে প্রায় শতাধিক ট্রাক ফল আমদানি হয়।

সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফল আমদানিতে অতিরিক্ত সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবি পূরণ না হওয়ায় বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার অ্যাসোসিয়েশনের ধর্মঘটে কোনো ফল বেনাপোলে বন্দরে ঢোকেনি। তবে ধর্মঘট প্রত্যাহার করায় আজ ফল আমদানি শুরু হয়েছে।

জানা যায়, ভারত থেকে যে সব খাদ্যদ্রব্য আমদানি হয়, এর মধ্যে বড় একটি অংশ রয়েছে আপেল, আঙুর, কমলা, মাল্টাসহ বিভিন্ন প্রকারের তাজা ফল।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট