ঢাকামঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

মাংস নয়, গবাদি পশুর মানোন্নয়নে গরু আমদানি হবে : উপদেষ্টা

প্রতিবেদক
Ibrahim Khalil
৬ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৫৬ সকাল

Link Copied!

গরুর মাংসের দাম সস্তা করানোর কথা বলে অনেকেই মাংস আমদানির অনুরোধ করে থাকেন। তবে মাংস খাওয়ার জন্য বিদেশ থেকে আমদানি নয়, বরং গবাদি পশুর মানোন্নয়নে গরু আমদানি করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সম্মিলিত খামারি পরিষদ আয়োজিত প্রান্তিক খামারি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, ‘আমাদের দুধ আছে, কিন্তু ভান্ডার নেই। এবার আমরা ক্যাটেল হাব তৈরির মাধ্যমে দুধের ভান্ডার গড়ে তুলব। সরাসরি খামারিদের থেকে টাটকা দুধ মানুষ যাতে কিনতে পারে, সেই ব্যবস্থা করা হবে।’ শৈলকুপাসহ জেলার খামারিদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘বর্তমান সরকার একটি সুস্থ ও মানবিক পরিবেশ তৈরির চেষ্টা চালাচ্ছে। সমাজে বৈষম্য থাকবে না—এমন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।’

জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে উপদেষ্টা আরও বলেন, ‘বিল, বাওড় প্রকৃত মৎস্যজীবীদের কাছে ইজারা দিতে হবে। অমৎস্যজীবীদের হাতে বাওড়ের ইজারা দেওয়া যাবে না।’ ‘তিন মন্ত্রণালয় ইজারা ব্যবস্থাপনা নিয়ে কাজ করছে। আশা করা যায়, দ্রুতই এর সমাধান হবে।’

তিনি কৃষকদের তামাক চাষে নিরুৎসাহিত করে ফরিদা আখতার বলেন, ‘এসব জমিতে ধানসহ অন্যান্য ফসল আবাদ করতে হবে।’

তরিকুল ইসলাম তুরকির সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা দেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ, ঝিনাইদহ জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতিনিধি গ্যাব্রিয়েল পিনেদাছ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন ড. আমিনুল হক, এলডিডিপি প্রকল্প পরিচালক ডা. মো. জসিম উদ্দিন, শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস, তিস্তা নদী রক্ষা কমিটির সভাপতি ফরিদুল ইসলাম।

খামারিদের পক্ষে বক্তৃতা দেন মনীষা সেনানি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক তারেক রেজা। স্বাগত বক্তৃতা দেন কনক রহমান, সঞ্চালনায় ছিলেন শৈলকূপা সম্মিলিত খামারি পরিষদের মুখপাত্র তানজীর আলম।

এ সময় উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ডা. মো. জসিম উদ্দিন, ব্রির আঞ্চলিক কার্যালয় প্রধান ড. মো. জাকারিয়া ইবনে বাকী, জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সঞ্জীব কুমার বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম জাহাঙ্গীর কবির, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আতিকুর রহমান, ভেটেরিনারি সার্জন ডা. মো. মাসুম বিল্লাহ।

Facebook Comments Box

আরও পড়ুন

upay Rewards Winners of August 2026 Campaigns

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৯০৫

সাতক্ষীরায় বাসের চাকায় পিষ্ট হয়ে পরিচ্ছন্নতাকর্মী নিহত

ডিআর কঙ্গোতে ইবোলার সংক্রমণ ৭ হাজার ছাড়াল, মৃত্যু ৩৩৯৮

চুয়াডাঙ্গায় দ্রুতগতির পিকআপভ্যানের ধাক্কায় বৃদ্ধা নিহত

ময়মনসিংহে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত

খুলনা-ঢাকা মহাসড়কে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত

আগামী পাঁচ দিনজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

ইন্দোনেশিয়ায় ২৪৩ যাত্রী-ক্রু বহনকারী ফেরির যোগাযোগ বিচ্ছিন্ন

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাবেন ১ লাখ ১০ হাজার কৃষক

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প একনেকে অনুমোদনের আশা