ঢাকাবুধবার , ১ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

ভিভো এক্স২০০ স্মার্টফোনের এআই ফিচারে অত্যাধুনিক সব সুবিধা

প্রতিবেদক
Ibrahim Khalil
৩ ফেব্রুয়ারী ২০২৫, ১১:০৮ সকাল

Link Copied!

অত্যাধুনিক এআই ফিচারের মাধ্যমে স্মার্টফোন প্রযুক্তিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে ভিভোর নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ভিভো এক্স২০০। এক্স২০০-এর ফানটাচ ওএস ১৫ এর অন্তর্ভুক্ত এআই ফিচারগুলো ফটোগ্রাফি, ডকুমেন্ট ম্যানেজমেন্ট ও নোট-টেকিংয়ের মতো কাজগুলোকে আরও সহজ, দ্রুত এবং কার্যকর করেছে।

সম্প্রতি বাংলাদেশের বাজারে আসা ভিভো এক্স২০০-তে থাকা এআই ফটো এনহ্যান্স ফিচার ব্যবহারকারীদের তোলা ছবিগুলোর ডিটেইল ও রঙ আরও প্রাণবন্ত করে তুলছে। এআই প্রযুক্তি স্বয়ংক্রিয়ভাবে ছবি বিশ্লেষণ করে এবং ক্ল্যারিটি বাড়িয়ে তোলে, ফলে দীর্ঘ সময় ধরে ম্যানুয়াল এডিটিংয়ের প্রয়োজন হয় না। ফলে মাত্র এক ক্লিকেই পাওয়া যাচ্ছে পেশাদার মানের ছবি।

স্মার্টফোনটির এআই ইরেজ ফিচার ছবি থেকে অন্য কোনো মানুষ, ব্যাকগ্রাউন্ড অথবা অবাঞ্ছিত কোনো বস্তু সরিয়ে নিখুঁত ছবি তৈরি করতে সাহায্য করে। ছবিতে থাকা ক্ষুদ্রতম অনাকাঙ্ক্ষিত উপাদানটিতে ট্যাপ করে মাত্র এক ক্লিকেই নিখুঁত ছবি পাওয়া সম্ভব।

ভিভো এক্স২০০-এর জেমিনি সহকারী কথোপকথনভিত্তিক এআই সহায়তা প্রদান করে, যা ইমেইল খসড়া তৈরি করা এবং ইভেন্ট পরিকল্পনার মতো কাজে সহায়তা করে। সেইসাথে দ্রুত নোট নেওয়া আরও সহজ করেছে ভিভো এক্স২০০ । এআই নোট অ্যাসিস্ট ফিচারটির মাধ্যমে নোটের লেআউট স্মার্টভাবে সাজানো, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো সংক্ষিপ্ত করা এবং টু-ডু তালিকা তৈরি করা যাচ্ছে।

এর মাধ্যমে সার্কেল টু সার্চ ফিচারের মাধ্যমে সরাসরি স্ক্রিনে থাকা যে কোনো ছবি, টেক্সট বা ভিডিও একটি বৃত্ত এঁকে সহজেই সার্চ করা যাচ্ছে। সার্কেল, হাইলাইট বা ট্যাপ করলেই প্রয়োজনীয় তথ্য পাওয়া যাচ্ছে। এটি কাজের গতি বাড়িয়ে ম্যানুয়াল স্ক্রিনশট নেওয়ার প্রয়োজনীয়তা দূর করছে।

স্মার্টফোনটির সুপার ডকুমেন্টস ফিচারের মাধ্যমে ডকুমেন্ট স্ক্যান করা এখন আরও সহজ। এই ফিচারটি স্বয়ংক্রিয়ভাবে ছায়া সরিয়ে ও ছবিকে সংশোধন করে ডকুমেন্টকে স্পষ্ট ও পড়ার উপযোগী করে তোলে।

ফোনের এআই ইমেজ ল্যাব ফটোগ্রাফি অভিজ্ঞতাকে দিচ্ছে সম্পূর্ণ নতুন মাত্রা। শ্যাডো রিম্যুভাল ফিচারটি ডকুমেন্ট থেকে ছায়া সরিয়ে সেটিকে স্পষ্ট করে তোলে। মেমোরিজ ফিচারের মাধ্যমে ছবি ও ভিডিওকে মিউজিক, এফেক্ট এবং স্টাইলে রূপান্তরিত করে ছোট ছোট সিনেমায় পরিণত করা যায়।

 

Facebook Comments Box

আরও পড়ুন

নিকোটিন ও তামাকজাত দ্রব্যের ওপর প্রস্তাবিত কর কমানোর প্রতিবাদে বিএনটিটিপি’র বিবৃতি

‘তীর’ ব্র্যান্ডের নামে নকল গমের ভূষি তৈরি, প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

পরীক্ষা দিতে যাওয়ার পথে বাসচাপায় প্রাণ গেল সপ্তম শ্রেণির ছাত্রের

সারা দেশে আরও পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস, সাগরে লঘুচাপের সম্ভাবনা

ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হতে পারে প্রায় ৫৯ হাজার ভবন

নেপালে বার্ড ফ্লুর প্রাদুর্ভাব, নিধন করা হয়েছে প্রায় ৬ লাখ হাঁস-মুরগি

উজানের ভারী বৃষ্টিতে উত্তরের নদ-নদীর পানি বাড়ছে, স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

তৃণমূল পর্যন্ত শিশুদের আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে: সমাজকল্যাণমন্ত্রী

ময়ূর নদের বুকে দৃষ্টিনন্দন দুই সেতু, বদলে যাবে খুলনার প্রবেশপথ

দেশের বাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন, আজ কত টাকায় বিক্রি হচ্ছে ভরি

বর্জ্য সংগ্রহে অনিয়মের অভিযোগ, অতিরিক্ত ফিতে কোটি টাকার বাণিজ্য

মেক্সিকোতে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প