ঢাকাবুধবার , ১ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

পাসওয়ার্ড পরিবর্তন করার দিন আজ

প্রতিবেদক
Ibrahim Khalil
১ ফেব্রুয়ারী ২০২৫, ২:৪৪ বিকাল

Link Copied!

আজ পহেলা ফেব্রুয়ারি, পাসওয়ার্ড পরিবর্তন দিবস। বর্তমান বিশ্বে সাইবার সুরক্ষা নিশ্চিত না হলে নিজস্ব তথ্যাদি নিয়ে ঝুঁকির মুখে পড়তে হয়। এ গুরুত্বকে মাথায় রেখেই প্রতিবছর উদ্‌যাপন করা হয় পাসওয়ার্ড পরিবর্তন দিবস।

স্থিতিশীলতা ও নিরাপত্তা নিয়ে সচেতনতা বাড়াতে ১ ফেব্রুয়ারিকে পাসওয়ার্ড পরিবর্তন দিবস হিসেবে প্রচলন করা হয় ২০১২ সালে। ম্যাট বুকানন নামের এক অস্ট্রেলিয়ান লেখক এ দিবসের প্রচলন শুরু করেন।

পাসওয়ার্ড-সংক্রান্ত অসচেতনতা ও অজ্ঞতা থেকে হ্যাকাররা নানা বিষয়ের গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিচ্ছে। তাই নির্দিষ্ট সময় পরপর ব্যক্তিগত বিভিন্ন আইডি, ই-মেইল অ্যাড্রেসসহ সংশ্লিষ্ট বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও ব্যক্তিগত তথ্য সংরক্ষণের পাসওয়ার্ড পরিবর্তন করুন।

পাসওয়ার্ড হ্যাক হওয়ার প্রধান কারণের মধ্যে রয়েছে দুর্বল পাসওয়ার্ড ব্যবহার, পুরানো পাসওয়ার্ড একাধিকবার ব্যবহার, নিজের অথবা পরিচিত মানুষের নাম-জন্মতারিখ ব্যবহার ইত্যাদি।

তাই অনাকাঙ্ক্ষিত হ্যাকারদের থেকে বাঁচতে গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণের ফাইল এবং সোশ্যাল মিডিয়ার আইডির পাসওয়ার্ড বারবার পরিবর্তন করুন। পাশাপাশি শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করতে সংখ্যা, অক্ষর, চিহ্ন একসঙ্গে ব্যবহার করার বিষয়ে জোর দিন।

Facebook Comments Box

আরও পড়ুন

নিকোটিন ও তামাকজাত দ্রব্যের ওপর প্রস্তাবিত কর কমানোর প্রতিবাদে বিএনটিটিপি’র বিবৃতি

‘তীর’ ব্র্যান্ডের নামে নকল গমের ভূষি তৈরি, প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

পরীক্ষা দিতে যাওয়ার পথে বাসচাপায় প্রাণ গেল সপ্তম শ্রেণির ছাত্রের

সারা দেশে আরও পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস, সাগরে লঘুচাপের সম্ভাবনা

ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হতে পারে প্রায় ৫৯ হাজার ভবন

নেপালে বার্ড ফ্লুর প্রাদুর্ভাব, নিধন করা হয়েছে প্রায় ৬ লাখ হাঁস-মুরগি

উজানের ভারী বৃষ্টিতে উত্তরের নদ-নদীর পানি বাড়ছে, স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

তৃণমূল পর্যন্ত শিশুদের আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে: সমাজকল্যাণমন্ত্রী

ময়ূর নদের বুকে দৃষ্টিনন্দন দুই সেতু, বদলে যাবে খুলনার প্রবেশপথ

দেশের বাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন, আজ কত টাকায় বিক্রি হচ্ছে ভরি

বর্জ্য সংগ্রহে অনিয়মের অভিযোগ, অতিরিক্ত ফিতে কোটি টাকার বাণিজ্য

মেক্সিকোতে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প