ঢাকাশুক্রবার , ৭ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

মেঘনায় ট্রলারসহ ৫০ মণ জাটকা জব্দ, আটক ৯

প্রতিবেদক
Ibrahim Khalil
১৮ জানুয়ারী ২০২৫, ১০:৫৫ সকাল

Link Copied!

চাঁদপুরের হাইমচর মেঘনা নদীতে অভিযান চালিয়ে ২হাজার কেজি (৫০মণ) জাটকা ও জাটকা বহনকারী ট্রলার জব্দ করা হয়েছে। এসময় ট্রলারে থাকা ৯ জনকে আটক করেছে কোস্ট গার্ড। শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় এসব তথ্য জানান কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক ।

তিনি বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধীনস্থ বিসিজি স্টেশন চাঁদপুর ও হাইমচরের বিসিজি আউটপোস্ট চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবী এলাকার মেঘনায় একটি বিশেষ অভিযান চালায়।

অভিযান চলাকালীন ওই এলাকা হতে একটি কাঠের ট্রলার তল্লাশি করে দুই হাজার কেজি জাটকাসহ ট্রলার ও ৯ জনকে আটক করা হয়।

পরে দুপুরে জব্দকৃত জাটকা হাইমচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় উপজেলা পরিষদ কমপ্লেক্সে কোষ্টগার্ড, জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা আশরাফুল হকের উপস্থিতিতে এলাকার বেশ কয়েকটি মাদরাসা, এতিমখানা, গরীব ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়।

তিনি আরও বলেন, জব্দকৃত ট্রলার হাইমচর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা এ বি এম আশরাফুল হকের জিম্মায় এবং আটক ব্যক্তিদের হাইমচর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট