ঢাকাশুক্রবার , ৭ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

ভারত থেকে চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে আরও একটি জাহাজ

প্রতিবেদক
Ibrahim Khalil
১৩ জানুয়ারী ২০২৫, ১:৪০ বিকাল

Link Copied!

ভারতের কাকিনাড়া বন্দর থেকে ২৬ হাজার ৯৩৫ মেট্রিক টন চাল নিয়ে চট্টগ্রাম বন্দর জেটিতে ভিড়েছে জাহাজ এমভি এসডিআর ইউনিভার্স। অন্তর্বর্তী সরকারের আমলে এটি ভারত থেকে আসা চালের দ্বিতীয় চালান।

রবিবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে পানামার পতাকাবাহী জাহাজটি কর্ণফুলী চ্যানেল হয়ে চট্টগ্রাম বন্দর জেটিতে ভিড়ে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ফারুক জানান, গত ৮ জানুয়ারি জাহাজটি ভারতের অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া বন্দর থেকে রওনা দেয়। এর আগে ২৬ ডিসেম্বর ভারত থেকে চালের প্রথম চালান নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছিল জাহাজ এমভি তানাইস ড্রিম।

জাহাজ পরিবহনের সঙ্গে যুক্ত স্থানীয় এজেন্ট ‘সেভেন সিস শিপিং লাইন’-এর কর্মকর্তারা জানিয়েছেন, খাদ্য মন্ত্রণালয়ের সঙ্গে চুক্তির আওতায় ভারত থেকে প্রথম পর্যায়ে ১ লাখ টন চাল আমদানি করা হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট