ঢাকামঙ্গলবার , ৩ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

ক্লাইমেট স্মার্ট অ্যাগ্রিকালচার মূলত: ক্লাইমেট ধ্বংসকারী অ্যাগ্রিকালচারঃ মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

প্রতিবেদক
Ibrahim Khalil
১ জানুয়ারী ২০২৫, ১০:৫১ সকাল

Link Copied!

ক্লাইমেট স্মার্ট অ্যাগ্রিকালচার বলা হলেও তা মূলতঃ ক্লাইমেট ধ্বংসকারী অ্যাগ্রিকালচার। কারণ এখানে যান্ত্রিকীকরণের কথা বলে আরো বেশি রাসায়নিক দ্রব্য ও কীটনাশক ব্যবহারের কথা চলে আসে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা।

সোমবার (৩০ ডিসেম্বর) বিকালে রাজধানীর সিক্স সিজনস হোটেলে “প্রাথমিক বিদ্যালয়ে প্রাকৃতিক দুর্যোগকালীন প্রস্তুতিঃ আমাদের করণীয়”-বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য যখন কার্বন নিঃসরণের কথা বলা হয় তখন গাড়ী বা শিল্পায়নের অন্যান্য বিষয় চলে আসে। বর্তমানে ইন্ডাস্ট্রিয়াল ফুড প্রোডাকশন অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। ইউরোপ,আমেরিকা এমনকি ব্রাজিলে অ্যামাজন ফরেস্ট কেটে বিফ উৎপাদনের জন্য গাছ কাটা হচ্ছে। আমরা যে সয়াবিন খাই তা অরিজিনালি ক্যাটল ফিড হিসেবে উৎপাদিত, সেখানে সয়াবিন উৎপাদিত হচ্ছে ক্যাটল ফিড হিসেবে।

তিনি আরো বলেন, জলবায়ু বা পরিবেশ নিয়ে কথা বললে শুধু পরিবেশবিদ বা পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়কে কেন জানিনা ধরা হয়। ভবিষ্যতে জলবায়ু সম্মেলনে শিক্ষা, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মত আরো মন্ত্রণালয় থেকে প্রতিনিধি নেওয়ার আহ্বান জানান তিনি।

গাছ লাগানোর আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, হাওরে হিজল গাছ, সুন্দরবনে কেওরা, বাইন, কড়ই গাছ আবার বজ্রপাত থেকে রক্ষার জন্য তাল গাছ লাগাতে হবে। খড়াপ্রবণ এলাকা, হাওর এলাকাসহ বিভিন্ন এলাকাতে কোন ধরনের গাছ লাগাতে হবে তা আমাদের শিক্ষার্থীদের শেখানোর বিষয় রয়েছে।

গণসাক্ষরতা অভিযান ও নেটজ বাংলাদেশের যৌথ আয়োজনে মূল বক্তৃতা উপস্থাপন করেন ব্রাক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এমিরেটাস ড. আইনুন নিশাত। এতে শুভেচ্ছা বক্তৃতা করেন গণসাক্ষরতা অভিযানের উপ-পরিচালক তপন কুমার দাশ।

গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে. চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষা বিষয়ক সংস্কার কমিটির আহ্বায়ক ড. মনজুর আহমদ, আরো বক্তৃতা করেন ধরা’র সদস্য সচিব শরিফ জামিল, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মো: ফরহাদ আলম প্রমুখ।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Unveils REDMI 17 5G Featuring a Snapdragon 5G Processor

স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি

আগামী গ্রীষ্মের আগে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে: প্রধানমন্ত্রী

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সব প্রতিষ্ঠানকে দায়িত্বশীল হওয়ার আহ্বান

ঘূর্ণিঝড়ের প্রভাবে দুই বিভাগে বৃষ্টির সম্ভাবনা

নেপালে অবতরণের সময় দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১

বুয়েটের মানদণ্ডে উত্তীর্ণ হলেই মিলবে ই-রিকশার নিবন্ধন

সার ব্যবস্থাপনায় অনিয়ম হলে ডিলারশিপ বাতিল: কৃষিমন্ত্রী

গ্যাস সংকটের মধ্যে নোয়াখালীতে নতুন গ্যাসের সন্ধান

এক দিনে রেমিট্যান্স বেড়েছে পাঁচ গুণের বেশি

হিমালয়ে বড় বিপর্যয়ের শঙ্কা, ঝুঁকির মুখে প্রায় ৩ লাখ মানুষ

বিশ্বজুড়ে বাড়ছে জরুরি প্রস্তুতি, কীসের আশঙ্কায় খাবার-পানি মজুতের পরামর্শ?