ঢাকামঙ্গলবার , ৩ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

নভেম্বরে দেশের রপ্তানি প্রবৃদ্ধি ১৫.৬৩ শতাংশ

প্রতিবেদক
Ibrahim Khalil
৫ ডিসেম্বর ২০২৪, ১০:২৫ সকাল

Link Copied!

চলতি ২০২৪-২৫ অর্থবছরের নভেম্বর মাসে রপ্তানি আয় থেকে এসেছে ৪১১ কোটি ৯৭ লাখ ডলার, যা গত অর্থবছরের বছরের নভেম্বরের তুলনায় ১৫ দশমিক ৬৩ শতাংশ বেশি। বুধবার (৪ ডিসেম্বর) বিকালে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন।

ইপিবির তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাস, অর্থাৎ জুলাই থেকে নভেম্বরে মোট ১ হাজার ৯৯০ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। গত বছরের এই সময়ের তুলনায় তা পৌঁনে ১১ দশমিক ৭৬ শতাংশ বেশি।

রপ্তানি আয়ের মধ্যে কৃষি খাতে ১৫ দশমিক ৮২ শতাংশ এবং ম্যানুফ্যাকচারিং খাতে ১৫ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এছাড়া হোম টেক্সটাইল রপ্তানি ২০.৭৪ শতাংশ এবং প্রাণিজ পণ্যে রপ্তানি সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে, ১২৫.৯৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে প্রধান রপ্তানি খাতগুলোর মধ্যে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানিতে কমেছে শূন্য দশমিক ৩৫ শতাংশ।

সংবাদ সম্মেলনে রপ্তানি খাতের সক্ষমতা তুলে ধরে ইপিবির নির্বাহী চেয়ারম্যান বলেন, ‘নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও রপ্তানি খাতে নভেম্বর মাসে ১৫ দশমিক ৬৩ শতাংশ এবং জুলাই-নভেম্বর সময়ে ১১ দশমিক ৬২ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। এ থেকে বোঝা যায়, রপ্তানি খাত ঘুরে দাঁড়িয়েছে।’

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Unveils REDMI 17 5G Featuring a Snapdragon 5G Processor

স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি

আগামী গ্রীষ্মের আগে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে: প্রধানমন্ত্রী

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সব প্রতিষ্ঠানকে দায়িত্বশীল হওয়ার আহ্বান

ঘূর্ণিঝড়ের প্রভাবে দুই বিভাগে বৃষ্টির সম্ভাবনা

নেপালে অবতরণের সময় দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১

বুয়েটের মানদণ্ডে উত্তীর্ণ হলেই মিলবে ই-রিকশার নিবন্ধন

সার ব্যবস্থাপনায় অনিয়ম হলে ডিলারশিপ বাতিল: কৃষিমন্ত্রী

গ্যাস সংকটের মধ্যে নোয়াখালীতে নতুন গ্যাসের সন্ধান

এক দিনে রেমিট্যান্স বেড়েছে পাঁচ গুণের বেশি

হিমালয়ে বড় বিপর্যয়ের শঙ্কা, ঝুঁকির মুখে প্রায় ৩ লাখ মানুষ

বিশ্বজুড়ে বাড়ছে জরুরি প্রস্তুতি, কীসের আশঙ্কায় খাবার-পানি মজুতের পরামর্শ?