ঢাকাশুক্রবার , ৭ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

নকল শিশুখাদ্য বিক্রি করায় দেড় লাখ টাকা জরিমানা

প্রতিবেদক
Ibrahim Khalil
২৫ নভেম্বর ২০২৪, ৫:০০ বিকাল

Link Copied!

অননুমোদিত ও নিম্নমানের ভেজাল খাদ্য বিক্রয়, ক্ষতিকর রং মেশানো শিশুখাদ্য বিক্রয়সহ নানা অপরাধে একটি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন জেলা টাস্কফোর্স কমিটি ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

সোমবার (২৫ নভেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা জীবননগর বিজিবি ক্যাম্পের অভিযান চালিয়ে তদারকি করার সময় এ জরিমানা করা হয়।

অধিদফতরের সহকারী পরিচালক মোহা. সজল আহম্মেদ জানান, পূর্বে সতর্ক করা সত্ত্বেও আজ তদারকিতে মেসার্স নিশান ট্রেডার্স নামক প্রতিষ্ঠানে অননুমোদিত ও নিম্নমানের নকল ভেজাল শিশুখাদ্য বিক্রয়, মেয়াদ উত্তীর্ণ ও মেয়াদ মূল্যবিহীন পণ্য ও বেনামি ক্ষতিকর রং মেশানো শিশুখাদ্য, চিপস ও বিভিন্ন খাবারের প্যাকেটে প্লাস্টিকের খেলনাযুক্ত অস্বাস্থ্যকর শিশুখাদ্য বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়। এছাড়া অনুমোদন বিহীনভাবে বিভিন্ন নিম্নমানের শিশুখাদ্য তৈরির সরঞ্জাম পাওয়া যায়। এসকল অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মতিয়ার রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৪১ ধারায় ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় অননুমোদিত নিম্নমানের নকল ভেজাল ও ক্ষতিকর রং মেশানো শিশুখাদ্য, প্লাস্টিকের খেলনাযুক্ত চিপস ও শিশুখাদ্য, মেয়াদ বিহীন ও বেনামি পণ্যগুলো জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে নষ্ট করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার জাহাঙ্গীর এর নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর চৌকস টিম।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট