ঢাকাশুক্রবার , ৭ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে দেশীয় মাছ, দামেও কম

প্রতিবেদক
Ibrahim Khalil
২৪ নভেম্বর ২০২৪, ১২:৫৪ বিকাল

Link Copied!

হবিগঞ্জে হাওড়ে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে দেশীয় মাছ। পানি কমতে থাকায় হাওড়ে মাছ শিকারে নামছেন জেলেরা। আর পাচ্ছেন রুই, কাতলা, বাইম, শোল, শিং, মাগুর, কৈ মাছসহ দেশীয় প্রজাতির অনেক মাছ।

দেশি মাছের সবচেয়ে বেশি বেচাকেনা হয় হবিগঞ্জের শায়েস্তানগর বাজারে। বর্তমানে মাছের সরবরাহ বেশি থাকায় দামও অনেকটা কম। তরতাজা মাছ কিনতে সকাল থেকেই বাজারে ভিড় করেন খুচরা ও পাইকারি ক্রেতারা। এখান থেকে মাছ কিনে ঢাকা, সিলেট, চট্টগামসহ দেশের বিভিন্ন স্থানে নিয়ে মাছ বিক্রি করেন পাইকাররা।

ভোর ৬টা থেকে ১০টা পর্যন্ত চলে বেচাকেনা। শায়েস্তানগর বাজারে খুচরা ও পাইকারি মিলিয়ে প্রতিদিন গড়ে ৩০ লাখ টাকার মাছ বিক্রি হয়। বাজার ঘুরে দেখা যায়, বোয়াল কেজি ৪০০-৬০০ টাকা, শোল ৫০০-৬০০ টাকা, নয়না ৬০০-৭০০, শিং ৪০০-৫০০, মাগুর ৭০০-৮০০, রুই ৫০০-৭০০, কাতলা ৪০০-৫০০, মলা ৩০০-৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

মাছ কিনতে আসা খুচরা ক্রেতারা জানান, অন্য বাজারের তুলনায় এখানে তরতাজা মাছ পাওয়া যায়। আর দামও তুলনামূলক কম। তাই মাছ কিনতে এসেছি।

শায়েস্তানগর মাছ বাজার কমিটির সহ-সভাপতি মোহাম্মদ ইব্রাহিম জানান, ‘মাছের এই পাইকারি বাজারটি জেলার সবচেয়ে বড়। এখানে সব ধরনের দেশীয় মাছ পাওয়া যায়। তবে বাজারে কোন ছাউনি না থাকায় বৃষ্টি ও কুয়াশায় মাছ বেচাকেনায় ব্যাঘাত ঘটে। এ ব্যাপারে জেলা প্রশাসকের সহযোগিতা কামনা করি।’

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট