ঢাকামঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

নওগাঁয় রোপা আমন ধান কাটায় ব্যস্ত কৃষকরা

প্রতিবেদক
Ibrahim Khalil
২১ নভেম্বর ২০২৪, ১:২৫ বিকাল

Link Copied!

নওগাঁয় রোপা আমন ধান কাটতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। কৃষকরা জমি থেকে ধান কেটে বাড়ির আঙিনায় নিয়ে এসে বিশেষ কৌশলে ধানগাছ থেকে ধান গুলোকে আলাদা করতে এবং গৃহিনীরা সেই ধান ঝেড়ে পরিষ্কার করে গোলায় ভরতে ব্যস্ত সময় পার করছেন। বুধবার (২১ নভেম্বর) পর্যন্ত জেলার মোট জমির শতকরা ২৫ ভাগ খেতের ধান কাটা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁর উপপরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ জানান, চলতি খরিপ-২/২০২৪-২৫ মৌসুমে মোট ১ লাখ ৯৬ হাজার ১২৫ হেক্টর জমিতে আমন ধানের আবাদ করেছেন কৃষকরা। জেলার ১১টি উপজেলায় আমন ধান চাষের পরিমাণ হচ্ছে- নওগাঁ সদরে ১১ হাজার ২৫০ হেক্টর, রানীনগরে ১৮ হাজার ৪৫০ হেক্টর, আত্রাইয়ে উপজেলায় ৬ হাজার ৯৭০ হেক্টর, বদলগাছিতে ১৪ হাজার ৪৮৫ হেক্টর, মহাদেবপুরে ২৮ হাজার ৯২৫ হেক্টর, পত্নীতলায় ২৩ হাজার ৪২০ হেক্টর, ধামইরহাটে ২১ হাজার ১০ হেক্টর, সাপাহারে ৯ হাজার ৮০০ হেক্টর, পোরশায় ১৫ হাজার ২৯০ হেক্টর, মান্দায় ১৬ হাজার ১০০ হেক্টর এবং নিয়ামতপুর উপজেলায় ৩০ হাজার ৪২৫ হেক্টর জমিতে রোপা আমন ধানের আবাদ করেছেন কৃষকরা।

জেলার কৃষকরা কৃষি বিভাগের পরামর্শ মোতাবেক চলতি মৌসুমে স্বর্ণা, ব্রি-ধান-৩৪, ব্রি-ধান-৫১, ব্রি-ধান-৫২, ব্রি-ধান-৪৯, ব্রি-ধান-৭৫, ব্রি-ধান-৮৭, ব্রি-ধান-৯০, ব্রি-ধান-৯৩, ব্রি-ধান-৯৪, ব্রি-ধান-৯৫, ব্রি-ধান-১০৩ এবং স্থানীয় জাতের মধ্যে বিন্নাফুল, বিনা ধান-১৭ এবং চিনি আতপ জাতের ধান চাষ করেছেন।

কৃষি বিভাগের সূত্রমতে, উল্লিখিত পরিমাণ জমি থেকে চলতি মৌসুমে ৯ লাখ ৮২ হাজার ৫৯৫ মেট্রিক টন ধান উৎপাদিত হবে। চালের আকারে যার পরিমাণ ৬ লাখ ৫৫ হাজার ৭০ মেট্রিকটন।

Facebook Comments Box

আরও পড়ুন

upay Rewards Winners of August 2026 Campaigns

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৯০৫

সাতক্ষীরায় বাসের চাকায় পিষ্ট হয়ে পরিচ্ছন্নতাকর্মী নিহত

ডিআর কঙ্গোতে ইবোলার সংক্রমণ ৭ হাজার ছাড়াল, মৃত্যু ৩৩৯৮

চুয়াডাঙ্গায় দ্রুতগতির পিকআপভ্যানের ধাক্কায় বৃদ্ধা নিহত

ময়মনসিংহে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত

খুলনা-ঢাকা মহাসড়কে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত

আগামী পাঁচ দিনজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

ইন্দোনেশিয়ায় ২৪৩ যাত্রী-ক্রু বহনকারী ফেরির যোগাযোগ বিচ্ছিন্ন

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাবেন ১ লাখ ১০ হাজার কৃষক

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প একনেকে অনুমোদনের আশা