ঢাকাবুধবার , ১ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

‘অ্যান্টেনা ডিজিটালাইজেশন হোয়াইট পেপার’ প্রকাশ করলো হুয়াওয়ে

প্রতিবেদক
Ibrahim Khalil
২০ নভেম্বর ২০২৪, ৪:৪৩ বিকাল

Link Copied!

তুরস্কের ইস্তাম্বুলে আয়োজিত গ্লোবাল মোবাইল ব্রডব্যান্ড ফোরাম ২০২৪ (এমবিবিএফ ২০২৪)-এ ‘অ্যান্টেনা ডিজিটালাইজেশন হোয়াইট পেপার’ প্রকাশ করেছে হুয়াওয়ে। এই হোয়াইট পেপারে অ্যান্টেনা ডিজিটালাইজেশনের নতুন ধারা ও উদ্ভাবনকে বিশ্লেষণ করার পাশাপাশি মোবাইল এআইয়ের যুগে মোবাইল নেটওয়ার্ক অ্যান্টেনা শিল্পের ভূমিকাকে তুলে ধরা হয়েছে।

ওয়্যারলেস নেটওয়ার্কসহ বিভিন্ন খাতের প্রযুক্তিগত রূপান্তরের চালিকাশক্তি হিসেবে কাজ করছে এআই। নেটওয়ার্ককে আরও বেশি বুদ্ধিবৃত্তিক করে তোলার জন্য ওয়্যারলেস নেটওয়ার্কের অবকাঠামোতে আরও বেশি উদ্ভাবন প্রয়োজন। অ্যান্টেনা ওয়্যারলেস নেটওয়ার্কের বিশেষ একটি অংশ এবং এর ডিজিটালাইজেশন আগামীতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

হোয়াইট পেপারটিতে উল্লেখ করা হয়েছে যে, নেটওয়ার্ক ইন্টেলিজেন্স ও অটোমেশনের জন্য অ্যান্টেনার রিমোট ম্যানেজমেন্ট (দূর নিয়ন্ত্রণ) ও মাল্টিডাইমেনশনাল অ্যাডজাস্টমেন্টের (বহুমাত্রিক সমন্বয়) প্রযুক্তিগত সক্ষমতা দরকার। রিমোট ম্যানেজমেন্টের জন্য এমন অ্যান্টেনার প্রয়োজন যা নেটওয়ার্ক সিস্টেমে তাৎক্ষণিকভাবে সঠিক তথ্য প্রদান করতে পারে। এই তথ্যের মধ্যে রয়েছে ইঞ্জিনিয়ারিং প্যারামিটার, বিম শেপ ইত্যাদি। অপরদিকে, মাল্টিডাইমেনশনাল অ্যাডজাস্টমেন্টের অর্থ হলো সিগন্যাল রেডিয়েশন ডিরেকশন ও রেডিয়েশন বিম শেপের মতো অ্যান্টেনা প্যারামিটারগুলি দূর থেকে তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণের সক্ষমতা।

১৫তম গ্লোবাল মোবাইল ব্রডব্যান্ড ফোরাম ‘৫.৫জি লিডস মোবাইল এআই এরা’ প্রতিপাদ্য নিয়ে গত ৩০ থেকে ৩১ অক্টোবর, ২০২৪, অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি আয়োজনে করে হুয়াওয়ের এবং এর সহযোগিতায় ছিলো হুয়াওয়ের সহযোগী প্রতিষ্ঠান জিসএমএ ও জিটিআই। অনুষ্ঠানে এই শিল্পের অংশীদাররা মোবাইল এআইয়ের যুগে ৫.৫জি-এর ব্যবসায়িক সাফল্যের উপায় এবং ৫জি-এর সাফল্যকে ৫.৫জি-এর অর্জনে ব্যবহারের পদ্ধতি নিয়ে আলোচনা করেন।

আরও তথ্যের জন্য অ্যান্টেনা ডিজিটালাইজেশন হোয়াইট পেপার ডাউনলোড করুন। ডাউনলোড লিংক: https://www.huawei.com/en/huaweitech/industry-trends/antenna-digitalization-white-paper

Facebook Comments Box

আরও পড়ুন

নিকোটিন ও তামাকজাত দ্রব্যের ওপর প্রস্তাবিত কর কমানোর প্রতিবাদে বিএনটিটিপি’র বিবৃতি

‘তীর’ ব্র্যান্ডের নামে নকল গমের ভূষি তৈরি, প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

পরীক্ষা দিতে যাওয়ার পথে বাসচাপায় প্রাণ গেল সপ্তম শ্রেণির ছাত্রের

সারা দেশে আরও পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস, সাগরে লঘুচাপের সম্ভাবনা

ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হতে পারে প্রায় ৫৯ হাজার ভবন

নেপালে বার্ড ফ্লুর প্রাদুর্ভাব, নিধন করা হয়েছে প্রায় ৬ লাখ হাঁস-মুরগি

উজানের ভারী বৃষ্টিতে উত্তরের নদ-নদীর পানি বাড়ছে, স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

তৃণমূল পর্যন্ত শিশুদের আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে: সমাজকল্যাণমন্ত্রী

ময়ূর নদের বুকে দৃষ্টিনন্দন দুই সেতু, বদলে যাবে খুলনার প্রবেশপথ

দেশের বাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন, আজ কত টাকায় বিক্রি হচ্ছে ভরি

বর্জ্য সংগ্রহে অনিয়মের অভিযোগ, অতিরিক্ত ফিতে কোটি টাকার বাণিজ্য

মেক্সিকোতে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প