ঢাকাশুক্রবার , ৭ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

চুয়াডাঙ্গায় নকল শিশুখাদ্য বিক্রয়ের অপরাধে জরিমানা

প্রতিবেদক
Ibrahim Khalil
২০ নভেম্বর ২০২৪, ৪:২১ বিকাল

Link Copied!

অননুমোদিত ও নিম্নমানের নকল ভেজাল শিশুখাদ্য বিক্রয়, মেয়াদ উত্তীর্ণ ও মেয়াদ মূল্যবিহীন পণ্য ও বেনামি ক্ষতিকর রঙ মেশানো শিশুখাদ্য বিক্রয়সহ নানা অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করেছেন জেলা টাস্কফোর্স কমিটি ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বুধবার (২০ নভেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা পৌর বড়বাজার এলাকায় অভিযান চালিয়ে তদারকি করার সময় এ জরিমানা করা হয়।

অধিদফতরের সহকারী পরিচালক মোহা. সজল আহম্মেদ জানান, পূর্বে সতর্ক করা সত্ত্বেও আজ তদারকিতে মেসার্স হীরা স্টোরে অননুমোদিত ও নিম্নমানের নকল ভেজাল শিশুখাদ্য বিক্রয়, মেয়াদ উত্তীর্ণ ও মেয়াদ মূল্যবিহীন পণ্য ও বেনামি ক্ষতিকর রঙ মেশানো শিশুখাদ্য বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মুক্তার আলীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৪৫ ধারায় ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরবর্তীতে অপর একটি প্রতিষ্ঠান মেসার্স পিয়াস স্টোরেও পূর্বে শিশুদের খারাপ পণ্য বিক্রয় না করার ব্যাপারে সতর্ক করা হয়েছিল। আবারও একই ধরনের শিশুখাদ্য বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটির মালিক পিয়াস উদ্দিনকে আইনের একই ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ২টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় অননুমোদিত নিম্নমানের নকল ভেজাল ও ক্ষতিকর রঙ মেশানো শিশুখাদ্যগুলো জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে নষ্ট করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন- সিনিয়র ওয়ারেন্ট অফিসার জাহাঙ্গীর ও আমিনুল ইসলাম এর নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর চৌকস টিম।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট