ঢাকামঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

২০ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

প্রতিবেদক
Ibrahim Khalil
৬ নভেম্বর ২০২৪, ১০:৩৬ সকাল

Link Copied!

মিয়ানমারের বিদ্রোহী আরাকান আর্মি মঙ্গলবার সন্ধ্যায় মাছ ধরার সময় নাফ নদী থেকে ২০ বাংলাদেশি জেলেকে জিম্মি করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া টেকনাফ উপজেলার নাইক্ষ্যংদিয়ার কাছে নদীর মোহনা থেকে ১৫টি ছোট কাঠের নৌকা আটক করেছে তারা।

স্থানীয় ইউপি সদস্য আব্দুস সালাম জানান, নাইক্ষ্যংদিয়ার কাছে প্রায় ১৫টি নৌকা নিয়ে মাছ ধরছিলেন জেলেরা। শাহপরীর দ্বীপের জেলেদের অস্ত্রের মুখে জিম্মি করে আরাকান আর্মি।

জেলেরা সবাই টেকনাফের বাসিন্দা জানিয়ে তিনি বলেন, তারা ইতোমধ্যে বিষয়টি বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) জানিয়েছেন।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ বলেন, তারা রোহিঙ্গাদের মুক্তির বিষয়ে আলোচনার জন্য মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন এবং তাদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

এর আগে গত ৯ অক্টোবর সেন্টমার্টিন দ্বীপের কাছে বঙ্গোপসাগরের বাংলাদেশ অংশ থেকে ৫৮ জেলেকে ধরে নিয়ে যায় মিয়ানমারের নৌবাহিনী।

মিয়ানমার নৌবাহিনীর গুলিতে এক জেলে নিহত ও দুইজন আহত হয়েছেন।

পরদিন মিয়ানমার কর্তৃপক্ষ নিহত একজনের লাশসহ দুটি পৃথক দলে জেলেদের ফেরত দেয়।

Facebook Comments Box

আরও পড়ুন

upay Rewards Winners of August 2026 Campaigns

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৯০৫

সাতক্ষীরায় বাসের চাকায় পিষ্ট হয়ে পরিচ্ছন্নতাকর্মী নিহত

ডিআর কঙ্গোতে ইবোলার সংক্রমণ ৭ হাজার ছাড়াল, মৃত্যু ৩৩৯৮

চুয়াডাঙ্গায় দ্রুতগতির পিকআপভ্যানের ধাক্কায় বৃদ্ধা নিহত

ময়মনসিংহে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত

খুলনা-ঢাকা মহাসড়কে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত

আগামী পাঁচ দিনজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

ইন্দোনেশিয়ায় ২৪৩ যাত্রী-ক্রু বহনকারী ফেরির যোগাযোগ বিচ্ছিন্ন

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাবেন ১ লাখ ১০ হাজার কৃষক

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প একনেকে অনুমোদনের আশা