ঢাকাশুক্রবার , ৭ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

আবার বেড়েছে পেঁয়াজের দাম, প্রতিকেজি ১৫০ টাকা

প্রতিবেদক
Ibrahim Khalil
২৯ অক্টোবর ২০২৪, ১১:৪১ সকাল

Link Copied!

আবারও বেড়েছে পেঁয়াজের দাম। রাজধানীর বিভিন্ন এলাকায় প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ১৫০ টাকায়। ঢাকার বাইরে কিছু এলাকায় প্রতিকেজি পেঁয়াজের দাম বেড়ে ১৬৫ টাকা পর্যন্ত ছুঁয়েছে। এর আগে, গত বছরের নভেম্বরে ঢাকায় পেঁয়াজের কেজি ১৫০ টাকা হয়েছিল। এরপর পেঁয়াজের দাম ধীরে ধীরে কমে এসেছিল বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।

রাজধানীর পল্লবী এক্সটেনশন এলাকার মুদি দোকানি মুজাহিদুল ইসলাম জানান, এক সপ্তাহের বেশি সময় ধরে স্থানীয় জাতের পেঁয়াজের দাম বাড়ছে। আজ তিনি প্রতিকেজি বিক্রি করেছেন ১৪০ থেকে ১৫০ টাকায়। তার দাবি, পাইকাররা চাহিদা অনুযায়ী স্থানীয় পেঁয়াজ না পাওয়ায় দাম বেড়েছে।

শ্যামবাজার পেঁয়াজের পাইকারি বিক্রেতা সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল মাজেদ জানান, স্থানীয় জাতের পেঁয়াজ আজ পাইকারি বিক্রি হয়েছে ১৩০-১৩৫ টাকা কেজি, যা এক সপ্তাহ আগে ছিল ১২০-১২৫ টাকা। চাহিদার তুলনায় সরবরাহ মাত্র ২০-২৫ শতাংশ। এ কারণে দাম এত বেড়েছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিল থেকে খাদ্য মূল্যস্ফীতি ১০ শতাংশের বেশি হওয়ায় হঠাৎ করে দাম বৃদ্ধির ঘটনা ঘটেছে।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, স্থানীয় জাতের পেঁয়াজ এক সপ্তাহ আগে প্রতিকেজি ১১০-১৩০ টাকায় বিক্রি হয়েছে। কিন্তু আজ বিক্রি হয়েছে ১৩০-১৫০ টাকায়।

এদিকে, আমদানি করা পেঁয়াজ আজ প্রতি কেজি ৮০ টাকা থেকে ১২০ টাকায় বিক্রি হয়েছে। টিসিবির তথ্য অনুযায়ী, গত এক বছরে দেশি পেঁয়াজের দাম বেড়েছে ৪০ শতাংশ এবং আমদানি করা পেঁয়াজের দাম বেড়েছে ২৫ শতাংশ।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট