ঢাকামঙ্গলবার , ২৩ জুন ২০২৬
  1. সর্বশেষ

নাটোরে চালু হলো শিক্ষার্থীদের ‘জনতার বাজার’

প্রতিবেদক
Ibrahim Khalil
২৩ অক্টোবর ২০২৪, ১১:৪০ সকাল

Link Copied!

বাজার সিন্ডিকেট ভাঙতে নাটোর স্বার্থ রক্ষা কমিটির উদ্যোগে চালু হয়েছে ‘জনতার বাজার’। যেখানে ন্যায্যমূল্যে বিক্রি করা হচ্ছে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন খাদ্য সামগ্রী। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এভাবেই শাকসবজি বিক্রি করা হবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

বুধবার (২৩ অক্টোবর) সকাল থেকে নাটোর শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় শিক্ষার্থীরা এই বাজার চালু করেন।

সরেজমিন দেখা যায়, জনতার বাজার কর্মসূচি সকাল সাড়ে ৭টায় শুরু হয়। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় ও সবজি পণ্যের পসরা সাজিয়ে ক্রেতাদের কাছে বিক্রি করছেন। সকাল থেকেই সড়ক পথের যাত্রীরা ও স্থানীয়রা শিক্ষার্থীদের থেকে পণ্য ক্রয় করছেন। এ কার্যক্রম দুপুর পর্যন্ত চলবে বলে জানান আয়োজকরা।

জনতার বাজারে চাল, ডিম, আলু, কচু, বেগুন, লাউ, পেঁয়াজ, কাঁচামরিচ, শসা, ডিম, শাক বিক্রি হয়। এর মধ্যে চাল প্রতিকেজি ৪৫ টাকা, ডিম প্রতি হালি ৪৯, আলু প্রতিকেজি ৫৪ টাকা, পেঁয়াজ প্রতিকেজি ১৩০ টাকা, বেগুন প্রতিকেজি ৫৫ টাকায় বিক্রি হচ্ছে।

ক্রেতারা বলেন, জিনিসপত্রের অতিরিক্ত দামের কারণে মানুষের জন্য বর্তমানে বাজার করা খুব কঠিন হয়ে গেছে। এখানে সবকিছুরই দাম কম। শিক্ষার্থীদের এ উদ্যোগকে সাধুবাদ জানাই। এখানে ন্যায্যমূল্যে চাল, ডাল, সবজি বিক্রি হচ্ছে। বাজারে যে দাম সে তুলনায় এখানে প্রতিটি পণ্য ৫ থেকে ১৫ টাকা দাম কম। এমন দামে সবজি ক্রয় করতে পারলে আমাদের ঘরের টানাপড়েন কিছুটা হলেও কমবে। যারা এমন মহান কাজ করছেন তাদের মন থেকে দোয়া করি।

উল্লেখ্য, সম্প্রীতি-ঐক্য-শৃঙ্খলা মূলনীতিকে ধারণ করে ‘কারো সাথে সংঘাত নয়, ভালো উদ্যোগের সাথে আমরা’ স্লোগানে নাটোর স্বার্থ রক্ষা কমিটির কার্যক্রম শুরু হয়েছে। নাটোর স্বার্থ রক্ষা কমিটি হচ্ছে সাম্য, মর্যাদা নিশ্চিত করে আগামীর সুন্দর, মানবিক, বাসযোগ্য নাটোর জেলা বিনির্মাণের লক্ষ্যে সব দল, মত, ধর্ম, বর্ণ এবং শ্রেণি-পেশার একত্রিত জোট।

Facebook Comments Box

আরও পড়ুন

লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্রী নিহত

২ হাজার ৪৬০ কেন্দ্রে চলবে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন, লক্ষ্য ৩.৫৭ লাখ শিশু

নিরাপদ খাদ্য নিশ্চিতে ডিজিটাল নিবন্ধনের আওতায় ১০ লাখ প্রতিষ্ঠান

জয়পুরহাটে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

বিশ্বজুড়ে তাপপ্রবাহ ও আবহাওয়ার চরম পরিবর্তনের আশঙ্কা

এবার ক্ষতিকর নিকোটিন পাউচ ও ই-সিগারেট আমদানিতে সম্পূর্ণ কর প্রত্যাহারের আবদার বিএটির!

সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা

বিশ্বে দূষিত শহরের তালিকায় নবম ঢাকা

টেকনাফে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে প্রশাসনের আহ্বান

দেশের ১৫ জেলায় বজ্রসহ বৃষ্টির আভাস

ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, বাড়তে পারে ভ্যাপসা গরম

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬৮৩