ঢাকামঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

মেঘনা-তেঁতুলিয়ায় ইলিশ শিকারের দায়ে ২৪ জেলে আটক

প্রতিবেদক
Ibrahim Khalil
১৭ অক্টোবর ২০২৪, ২:০৮ বিকাল

Link Copied!

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদী থেকে ২৪ জেলেকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে আটটি ট্রলার, ৩৭ হাজার মিটার জাল ও ৩৬ কেজি ইলিশ মাছ।

বুধবার (১৬ অক্টোবর) মধ্যরাত থেকে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল পর্যন্ত মেঘনা ও তেঁতুলিযা নদীতে এ অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। এ তথ্য নিশ্চিত করেছেন ভোলা জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট মো. রহমাতুল্লাহ।

মৎস্য বিভাগ সূত্র জানায়, বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত মেঘনা ও তেঁতুলিযা নদীতে আইনশৃঙ্খলা বাহিনী ও মৎস্য বিভাগের ৬টি দল অভিযান পরিচালনা করে। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় দৌলতখানের মেঘনা নদী থেকে ৯ হাজার মিটার জাল, তিনটি ট্রলার ও ৫ কেজি মাছসহ ১০ জেলেকে আটক করা হয়। একই সময় লালমোহনের মেঘনা ও তেঁতুলিয়া নদীতে পৃথক অভিযান চালিয়ে ১২ জনকে আটক করা হয়। এদের কাছ থেকে মাছ ধরার কাজে ব্যবহৃত চারটি ট্রলার ৩০ কেজি ইলিশ ও সাড়ে ১৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

এ দিকে অভিযানে সদর উপজেলার তেঁতুলিযা নদী থেকে আটক করা হয় দুই জেলেকে।

এ ছাড়া মনপুরার মেঘনা থেকে একটি ট্রলার ও ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। আটকদের মধ্যে ২ শিশুকে মুছলেকা রেখে ছেড়ে দেয়া হয়েছে। বাকিদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

upay Rewards Winners of August 2026 Campaigns

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৯০৫

সাতক্ষীরায় বাসের চাকায় পিষ্ট হয়ে পরিচ্ছন্নতাকর্মী নিহত

ডিআর কঙ্গোতে ইবোলার সংক্রমণ ৭ হাজার ছাড়াল, মৃত্যু ৩৩৯৮

চুয়াডাঙ্গায় দ্রুতগতির পিকআপভ্যানের ধাক্কায় বৃদ্ধা নিহত

ময়মনসিংহে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত

খুলনা-ঢাকা মহাসড়কে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত

আগামী পাঁচ দিনজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

ইন্দোনেশিয়ায় ২৪৩ যাত্রী-ক্রু বহনকারী ফেরির যোগাযোগ বিচ্ছিন্ন

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাবেন ১ লাখ ১০ হাজার কৃষক

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প একনেকে অনুমোদনের আশা