ঢাকাশুক্রবার , ২৬ জুন ২০২৬
  1. সর্বশেষ

বস্ত্রখাতের উন্নয়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : পাট উপদেষ্টা

প্রতিবেদক
Ibrahim Khalil
১৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৪ সকাল

Link Copied!

বস্ত্রখাতের উন্নয়নে ভূমিকা রাখতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে কাজ করতে হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট এবং নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, প্রাতিষ্ঠানিক সেবা পেতে কারো যেনো কষ্ট না হয়। প্রতিষ্ঠানগুলোতে যে সমস্যা রয়েছে তা দূর করতে কাজ করা হবে।

এম সাখাওয়াত হোসেন গতকাল মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারস্থ বাংলাদেশ তাঁত বোর্ড এবং বস্ত্র অধিদপ্তর পরিদর্শন শেষে কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।
এ সময় বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক মো. শহীদুল ইসলাম ও বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন নিজ প্রতিষ্ঠানের কার্যক্রম, চ্যালেঞ্জ ও সম্ভাবনার বিষয়ে সংক্ষিপ্ত উপস্থাপনা তুলে ধরেন।

বস্ত্র ও পাট সচিব মো. আব্দুর রউফ বলেন, তাঁত ও বস্ত্রখাতের উন্নয়ন ও সম্প্রসারণে প্রতিষ্ঠানগুলো প্রতিবন্ধকতা এড়িয়ে কাজ করে যাচ্ছে। তাঁত বোর্ডের মাধ্যমে ঐতিহ্যবাহী মসলিন কাপড় পুনরুদ্ধার হয়েছে।

সভায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দেওয়ান মো. আব্দুস সামাদ, মোহাম্মদ মিজানুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

আরও পড়ুন

মোহাম্মদপুরে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল নিরাপত্তাকর্মীর

এক দিনের ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম

২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন, ক্যাপসুল পাবে ২ কোটি ৪০ লাখ শিশু

শেরপুরে মাইক্রোবাস-সিএনজি সংঘর্ষে ডিবির ৮ পুলিশ সদস্য আহত

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের পর কাঁপল জাপান

গৌরীপুরে বিজয় এক্সপ্রেসের ৩ বগি লাইনচ্যুত

নিরাপদ খাদ্য নিশ্চিতে মানসম্পন্ন গবেষণার আহ্বান কৃষিমন্ত্রীর

৩৯ সেকেন্ডে দুই ভূমিকম্প, কাঁপল ভেনেজুয়েলা ও জাপান

তিন দশকের আস্থার নাম চট্টগ্রাম মেইল, নেই কোনো সাপ্তাহিক ছুটি

দেশের ১১ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস

উপায়-ফুডপান্ডা চুক্তি, লেনদেন হবে আরও সহজ

হামে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৯