ঢাকাবৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
  1. সর্বশেষ

গোপালগঞ্জে মাসকালইয়ে প্রণোদনা পাচ্ছেন ১০০০ কৃষক

প্রতিবেদক
Ibrahim Khalil
২১ অগাস্ট ২০২৪, ১১:৪২ সকাল

Link Copied!

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ), মাসকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জেলায় প্রান্তিক ১০০০ কৃষক ও কৃষাণী পচ্ছেন প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ খামারবাড়ির উপ-পরিচালক আ. কাদের সরদার এসব তথ্য জানিয়েছেন।

ওই কর্মকর্তা বলেন, খরিপ-২ মৌসুমে মাসকলাই উৎপাদ বৃদ্ধির লক্ষ্যে গোপালগঞ্জ সদর উপজেলায় ২৬০ জন কৃষক, মুকসুদপুর উপজেলায় ২৫০ জন কৃষক, কাশিয়ানী উপজেলায় ২২৫ জন কৃষক, কোটালীপাড়া উপজেলায় ১৪০ জন কৃষক ও টুঙ্গিপাড়া উপজেলায় ১২৫ জন কৃষক প্রণোদনার বীজ-সার পাচ্ছেন। প্রত্যেক কৃষককে ৫ কেজি করে মাসকলাই বীজ, ৫ কেজি এমওপি এবং ১০ কেজি ডিএপি সার বিনামূল্যে দেওয়া হবে।

সেই হিসেবে ৫ হাজার কেজি মাসকলাই বীজ, ৫ হাজার কেজি এমওপি সার ও ১০ হাজার কেজি ডিএপি সার বরাদ্দ পাওয়া গেছে। এসব সার বীজ বিতরণের জন্য উপজেলা কৃষি কর্মকর্তাদের প্রয়োজনীয় নিদের্শনা দেওয়া হয়েছে। দ্রুত প্রণোদনার এসব বীজ-সার বিতরণ শুরু করা সম্ভব হবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক সঞ্জয় কুমার কুন্ডু বলেন, প্রণোদনার এসব বীজ সার প্রান্তিক কৃষক ও কৃষাণীর মাঝে বিতরণ করা হবে। এগুলো দিয়ে কৃষক ১০০০ হাজার বিঘা জমিতে মাসকলাইয়ের আবাদ করবেন। এতে জেলায় মাসকলাইয়ের আবাদ ও উৎপাদন বৃদ্ধি পাবে। গত বছর জেলার ৭৫০ জন কৃষক ও কৃষাণীর মাঝে প্রণোদনার মাসকলাইয়ের বীজ সার বিতরণ করা হয়েছিল। এ বছর ২৫০ জনকে বাড়িয়ে ১০০০ কৃষক ও কৃষাণীর মাঝে মাসকলাইয়ের প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার বলেন, মাসকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গোপালগঞ্জ সদর উপজেলায় গত বছর ১৮০ জন কৃষক ও কৃষাণীর মধ্যে প্রণোদনার বীজ-সার বিতরণ করা হয়। এ বছর ২৬০ জন কৃষক ও কৃষাণী প্রণোদনার বীজ-সার পাবেন।

গত বছর কৃষক প্রণোদনার বীজ সার দিয়ে ১৮০ বিঘা জমিতে মাসকলাই চাষাবাদ করেছিলেন । এ বছর তারা ২৬০ বিঘা জমিতে মাস কলাইয়ের আবাদ করতে পারবেন। এতে এ উপজেলায় ৮০ বিঘা জমিতে মাসকলাইয়ের আবাদ বাড়বে। আমার সেভাবেই প্রান্তিক কৃষক নির্বাচন করে প্রণোদনার বীজ-সার বিতরণ করব।

Facebook Comments Box

আরও পড়ুন

এসবিএসি ব্যাংকের গ্রাহক ও কর্মীদের স্বাস্থ্যসেবা সুবিধা দিতে চিকিৎসা ইন্টারন্যাশনালের সঙ্গে চুক্তি

DMP will toughen traffic laws and speed limits guideline enforcement

ট্রাফিক আইন বাস্তবায়নে জোর, ডিএমপি কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ

যমুনার পানি বাড়ছে, সিরাজগঞ্জে তীব্র নদীভাঙনে আতঙ্ক

ল্যাবে তৈরি কৃত্রিম অঙ্গের অভাবনীয় সাফল্য

বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় যুক্ত হলো নতুন আফ্রিকান বন্যপ্রাণী

আগামী ৪ দিন যেমন থাকতে পারে দেশের আবহাওয়া

কর্মসৃজন ও দক্ষতা উন্নয়নে পিকেএসএফের অর্থায়ন ৪৫ শতাংশ বৃদ্ধি

শ্রীলঙ্কায় ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতি, নিয়ন্ত্রণে সেনা মোতায়েন

বিজয়নগরে সিমেন্টবোঝাই ট্রাক খাদে, শ্রমিক নিহত

জলবায়ু প্রতিশ্রুতি বাস্তবায়নে বিশ্বনেতাদের প্রতি তারেক রহমানের আহ্বান

কবিরহাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২