ঢাকাবৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
  1. সর্বশেষ

কাপ্তাই হ্রদে মাছ আহরণের সময় বৃদ্ধি

প্রতিবেদক
Ibrahim Khalil
৮ অগাস্ট ২০২৪, ২:৪৩ বিকাল

Link Copied!

রাঙ্গামাটি জেলার কাপ্তাই হ্রদে মাছ শিকার বন্ধের সময় আরও ২৩ দিন বাড়ানোয় আগামী ১ সেপ্টেম্বর থেকে জেলেরা কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরু করতে পারবেন বলে জানিয়েছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।

বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসন সম্মেলন কক্ষে কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত ব্যবস্থাপনা কমিটি আয়োজিত জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান জেলা প্রশাসক।

এ বিষয়ে রাঙ্গামাটি বিএফডিসি’র ব্যবস্থাপক কমান্ডার আশরাফুল ইসলাম জানান, কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধির বিষয়টি বিবেচনা করে এবং “বৈজ্ঞানিক ব্যাখ্যা, ব্যবসায়ী ও জেলেদের চাহিদা এবং তাদের অবস্থার কথা বিবেচনা করে আমরা আগামী ১ সেপ্টেম্বর থেকে লেকে মাছ শিকার শুরুর বিষয়ে জরুরী সভায় সিদ্ধান্ত নিয়েছি।

জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হ্রদ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভায় জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার মোহাম্মদ রিজাউল করিম, বিএফডিসি ব্যবস্থাপক আশরাফুল ইসলাম,জেলা মৎস্য কর্মকর্তা অধীর চন্দ্র দাশ,বৈজ্ঞানিক কর্মকর্তা ইসতিয়াক হায়দার, মৎস্যব্যবসায়ীসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিবছর কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের বংশ বিস্তারের লক্ষ্যে তিন মাস মাছ শিকার বন্ধ থাকে।

Facebook Comments Box

আরও পড়ুন

উপায়-ফুডপান্ডা চুক্তি, লেনদেন হবে আরও সহজ

হামে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৯

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৭

Unilever Bangladesh Organizes Environmental Journalism Workshop at the University of Chittagong

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরিবেশ সাংবাদিকতা কর্মশালা আয়োজন করল ইউনিলিভার বাংলাদেশ

CIKITSA International Partners with SBAC Bank to Expand Healthcare Access

এসবিএসি ব্যাংকের গ্রাহক ও কর্মীদের স্বাস্থ্যসেবা সুবিধা দিতে চিকিৎসা ইন্টারন্যাশনালের সঙ্গে চুক্তি

DMP will toughen traffic laws and speed limits guideline enforcement

ট্রাফিক আইন বাস্তবায়নে জোর, ডিএমপি কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ

যমুনার পানি বাড়ছে, সিরাজগঞ্জে তীব্র নদীভাঙনে আতঙ্ক

ল্যাবে তৈরি কৃত্রিম অঙ্গের অভাবনীয় সাফল্য

বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় যুক্ত হলো নতুন আফ্রিকান বন্যপ্রাণী