ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

৫ আগস্ট ‘ছাত্র-জনতার দিবস’ উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা

প্রতিবেদক
Ibrahim Khalil
১৯ জুন ২০২৫, ৪:৪৭ বিকাল

Link Copied!

৫ আগস্টকে ‘ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। এদিন থেকে প্রতি বছর জাতীয়ভাবে দিবসটি পালিত হবে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

বৃহস্পতিবার ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ফারুকী। তিনি বলেন, “ছাত্র-জনতার অভ্যুত্থান আমাদের ইতিহাসের একটি গৌরবোজ্জ্বল অধ্যায়। সেই আত্মত্যাগ, ঐক্য এবং সাহসিকতা স্মরণে ৫ আগস্টকে সরকারি ছুটি হিসেবে পালন করা হবে।”

ফারুকী আরও জানান, ১ জুলাই থেকে শুরু হয়ে ৫ আগস্ট পর্যন্ত চলবে বিভিন্ন কর্মসূচি। এর মধ্যে ১৪ জুলাই থেকে মূল আয়োজন শুরু হবে। “১৯৭১ সালের মতো দেশের মানুষ এই আন্দোলনে ঐক্যবদ্ধ হয়েছিল, সেই আবহেই এবার কর্মসূচি সাজানো হচ্ছে,” বলেন তিনি।

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা বলেন, “আগামী রবিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে ৫ আগস্টকে জাতীয় দিবস হিসেবে চূড়ান্ত স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত হবে।”

এ ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং ছাত্র সংগঠন। তারা মনে করেন, এ ধরনের স্বীকৃতি ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে গণতান্ত্রিক চেতনা ও ঐতিহাসিক সচেতনতা গড়ে তুলবে।

 

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Unveils REDMI 17 5G Featuring a Snapdragon 5G Processor

স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি

আগামী গ্রীষ্মের আগে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে: প্রধানমন্ত্রী

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সব প্রতিষ্ঠানকে দায়িত্বশীল হওয়ার আহ্বান

ঘূর্ণিঝড়ের প্রভাবে দুই বিভাগে বৃষ্টির সম্ভাবনা

নেপালে অবতরণের সময় দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১

বুয়েটের মানদণ্ডে উত্তীর্ণ হলেই মিলবে ই-রিকশার নিবন্ধন

সার ব্যবস্থাপনায় অনিয়ম হলে ডিলারশিপ বাতিল: কৃষিমন্ত্রী

গ্যাস সংকটের মধ্যে নোয়াখালীতে নতুন গ্যাসের সন্ধান

এক দিনে রেমিট্যান্স বেড়েছে পাঁচ গুণের বেশি

হিমালয়ে বড় বিপর্যয়ের শঙ্কা, ঝুঁকির মুখে প্রায় ৩ লাখ মানুষ

বিশ্বজুড়ে বাড়ছে জরুরি প্রস্তুতি, কীসের আশঙ্কায় খাবার-পানি মজুতের পরামর্শ?