
নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র, এবং ব্যাংকক, থাইল্যান্ড, নভেম্বর ২০,২০২৩ : বিশ্বজুড়ে বিভিন্ন সরকার অব্যাহতভাবে শক্তিশালী তামাক কোম্পানির প্রভাবের সম্মুখীন, যা তামাক ব্যবহার সীমিতকরণ প্রচেষ্টা ব্যহত করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৈশ্বিক চুক্তি ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোল (ডব্লিউএইচও এফসিটিসি)-এর আর্টিকেল ৫.৩ অনুযায়ী তামাক শিল্প হতে নীতি সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে তারা যথেষ্ট ভূমিকা পালনে ব্যর্থ হচ্ছে।
স্টপ ও গ্লোবাল সেন্টার ফর গুড গভার্নেন্স ইন টোব্যাকো কন্ট্রোল (জিজিটিসি)-এর বৈশ্বিক তামাক হস্তক্ষেপ সূচক-২০২৩ শীর্ষক নতুন এক প্রতিবেদনে অবনতির ধারা উঠে এসেছে। সুশীল সমাজের প্রতিষ্ঠানগুলোর বিশ্লেষণ থেকে দেখা যায়, ২০২১ সালের প্রতিবেদনে স্থান পাওয়া ৮০ দেশের অর্ধেকের (৪৩) বেশির স্কোরে অবনতি ঘটেছে,আর স্কোরে উন্নতি হয়েছে ২৯টি দেশের। নিজ স্বার্থে নীতি ও নীতি-প্রণেতাদের কাজে লাগানোর তামাক শিল্পের তীব্র প্রচেষ্টা থেকে কোনো দেশই বাদ যায়নি, আর এসব কৌশলের মধ্যে রয়েছে ইলেক্ট্রনিক পণ্যের গ্রহণযোগ্যতা তৈরিতে আগ্রাসী লবিং এবং সিগারেট ও ইলেক্ট্রনিক পণ্য উভয়ের দ্বারা সৃষ্ট পরিবেশের ক্ষতি ঢাকার উল্লেখযোগ্য প্রচেষ্টা। শীর্ষ উপলব্ধিগুলো হলো :
‘তামাক নিয়ন্ত্রণে সরকারের আন্তরিক প্রচেষ্টার সবচেয়ে বড় অন্তরায় খোদ তামাক শিল্প।’ বলেন মেরি আসুন্তা, পিএইচডি, যিনি স্টপের অন্যতম অংশীদার গ্লোবাল সেন্টার ফর গুড গভার্নেন্স ইন টোব্যাকো কন্ট্রোল-এর বৈশ্বিক গবেষণা ও এডভোকেসি প্রধান এবং এই সূচকের শীর্ষ প্রণেতা। ‘এই প্রতিবেদন পরিস্কার করেছে যে আত্মতুষ্টির কোনো স্থান নেই; তামাক শিল্পের হস্তক্ষেপ থামানোর মূল চাবিকাঠি সরকারের হাতে। তাদের অবশ্যই আর্টিকেল ৫.৩-এর সদ্ব্যবহার করতে হবে, যা প্রতি বছর ৮০ লাখ তামাক সৃষ্ট মৃত্যু ঠেকানোর ব্যাপারে সবিশেষ উদ্যোগ গ্রহণে তাদের উজ্জীবিত করবে।
উল্লেখযোগ্য প্রবণতার মধ্যে আছে নতুন আসক্তকারী বস্তু, যেমন ই-সিগারেট, উত্তপ্ত তামাক পণ্য (এইচটিপি) ও নিকোটিনের থলির গ্রহণযোগ্যতা বাড়াতে তামাক শিল্পের আগ্রাসী উদ্যোগ।
ই-সিগারেট বর্জ্য নিয়ে বাড়তে থাকা উৎকণ্ঠা ও সিগারেট ফিল্টার বিষাক্ত, একবার মাত্র ব্যবহারযোগ্য প্লাস্টিক হিসেবে নিষিদ্ধ হওয়ার দাবির মুখেই তামাক শিল্প তার পরিবেশের ওপর করা ক্ষতি ঢাকতে তোড়জোর বাড়িয়েছে।
জাতীয় নীতি-প্রণয়ন ছাড়াও তামাক শিল্প বৈশ্বিক চুক্তি আলোচনা লক্ষ্যবস্ত্যু বানিয়েছে, বিশেষ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোলের (এফসিটিসি) ৯ম অংশীজন সম্মেলন (কপ)।
‘নীতি নির্ধারকদের মন ভোলাতে দেওয়া তামাকশিল্পের সামাজিক দায়বদ্ধতামূলক কর্মসূচির অর্থসাহায্য তাদের দিয়ে সাধিত ক্ষতি, সরকারের হারানো কর রাজস্ব ও তাদের অর্জিত কোটি কোটি টাকা মুনাফার তুলনায় নগণ্যই বটে’– এভাবেই উপসংহার টানেন আসুন্তা– ‘তামাক শিল্পের ধোঁকাতে পড়া থেকে সরকারের বিরত থাকতে হবে, বরং তাদের কৈফিয়ত দেওয়ার ব্যবস্থা করতে হবে।
প্রতিবেদনের বাড়তি কিছু উল্লেখযোগ্য বিষয়ভিত্তিক উপস্থাপনা
তামাক শিল্পের হস্তক্ষেপ রুখে দেওয়া
নীতির ওপর প্রভাব
কর রেয়াত ও ভর্তুকি
সামাজিক দায়বদ্ধতামূলক কর্মসূচি ও অনুদান
বৈশ্বিক তামাক শিল্প হস্তক্ষেপ সূচক সম্পর্কে (বৈশ্বিক তামাক সূচক)
বৈশ্বিক তামাক শিল্প হস্তক্ষেপ সূচক হলো তামাক শিল্পের হস্তক্ষেপ ও তার বাণিজ্যিক ও কায়েমি স্বার্থের হাত থেকে জনস্বাস্থ্য রক্ষায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোলের চাহিদা অনুযায়ী সরকারগুলো কেমন করছে তার বৈশ্বিক জরিপ। ২০১৯ সালে বৈশ্বিক তামাক শিল্প প্রহরী স্টপের হয়ে বৈশ্বিক তামাক সূচক প্রথম প্রস্তুত করে গ্লোবাল সেন্টার ফর গুড গভার্নেন্স ইন টোব্যাকো কন্ট্রোল (জিজিটিসি)। বৈশ্বিক তামাক সূচক ২০২৩ এই প্রতিবেদনের চতুর্থ সংস্করণ।
পদ্ধতি
সুশীল সমাজ গোষ্ঠী বিশ্ব স্বাস্থ্য সংস্থা এফসিটিসি আর্টিকেল ৫.৩ এর নির্দেশনা অনুযায়ী প্রস্তুতকৃত একটি প্রশ্নপত্রের উত্তর করার জন্য উন্মুক্ত উৎস হতে পাওয়া তথ্য ব্যবহার করেন, যা নীতি উন্নয়ন ও বাস্তবায়নে তামাক শিল্পের হস্তক্ষেপ, স্বার্থের সংঘাত ও উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের কাছে প্রবেশাধিকারের মতন বিষয় সামনে আনে। বিশ্লেষণ করতে একটি স্কোরিং ০-৫ মাত্রার একটি স্কোরিং পদ্ধতি ব্যবহার করা হয়, যেখানে ৫ সর্বোচ্চ তামাক শিল্প হস্তক্ষেপ এবং ১ স্বল্প বা হস্তক্ষেপের অনুপস্থিতি নির্দেশ করে। দেশগুলোর র্যাংকিং করা হয় সুশীল সমাজ গোষ্ঠীর দেয়া স্কোরের ওপর ভিত্তি করে। স্কোর যত কম, সার্বিক হস্তক্ষেপের মাত্রাও তত কম থাকা বোঝায়।
স্টপ সম্পর্কে
ব্লুমবার্গ ইনিশিয়েটিভ টু রিডিউস টোব্যাকো ইউজ-এর অংশ স্টপ বিশ্ব জুড়ে কাজ করা একাডেমিক ও জনস্বাস্থ্য সংস্থাগুলোর একটি নেটওয়ার্ক। তামাক শিল্পের ক্ষতিকর,আসক্তিমূলক পণ্য বিক্রয়ের প্রাণান্তকর চেষ্টা উন্মোচন ও মোকাবেলা করতে তামাক শিল্পের বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞদের সমন্বয় করে স্টপ।
গ্লোবাল সেন্টার ফর গুড গভার্নেন্স ইন টোব্যাকো কন্ট্রোল সম্পর্কেঃ
গ্লোবাল সেন্টার ফর গুড গভার্নেন্স ইন টোব্যাকো কন্ট্রোল (জিজিটিসি) বিশ্বজুড়ে সক্রিয় সমর্থক, সরকার এবং প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় সাধন করার মাধ্যমে তামাক নিয়ন্ত্রণ বাস্তবায়নের ক্ষেত্রে সবচেয়ে বড় বাঁধা হিসেবে বিবেচিত তামাক শিল্পের হস্তক্ষেপ প্রতিহত করতে উদ্যোগী। এর উদ্দেশ্য হল পরিবর্তনের অগ্রপথিকদের যুগান্তকারী কৌশল ও হাতিয়ার দ্বারা সমর্থ করে তোলা যেন তামাক শিল্পের হাতে বিশ্বজুড়ে কোটি মানুষের স্বাস্থ্য ও সুস্থতা জিম্মি না হয়ে পড়ে। মূলত ব্যাংককে স্থাপিত জিজিটিসি সাউথইস্ট এশিয়া টোব্যাকো কন্ট্রোল এলায়েন্স (এসইএটিসিএ) এর একটি বৈশ্বিক উদ্যোগ।
বিস্ততারিত থ্যের জন্য বা স্টপের মুখপাত্রের সাথে আলাপ করতে স্টপ প্রেস দপ্তরে যোগাযোগ করুন।