ঢাকাশনিবার , ৩১ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ

৩৩৩ হটলাইনে প্রাপ্ত অভিযোগ দ্রুত নিষ্পত্তির নির্দেশ পরিবেশমন্ত্রীর

প্রতিবেদক
Ibrahim Khalil
১১ মার্চ ২০২৪, ৬:৩২ বিকাল

Link Copied!

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, জাতীয় হটলাইন নম্বর ৩৩৩-৪ এ প্রাপ্ত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন দপ্তর ও সংস্থা সংশ্লিষ্ট অভিযোগসমূহ দ্রুততম সময়ে নিষ্পত্তি করতে হবে। এ লক্ষ্যে সিস্টেম উন্নতকরণ, নিয়মিত মনিটরিংসহ প্রয়োজনীয় সকল উদ্যোগ গ্রহণ করতে হবে। অভিযোগ নিষ্পত্তির পরে অভিযোগকারী সন্তুষ্ট কিনা তা নিয়মিতভাবে মূল্যায়নের সুযোগ রাখতে হবে।

আজ সোমবার (১১ মার্চ,২০২৪) বাংলাদেশ সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে স্মার্ট মন্ত্রণালয় বিনির্মাণ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্য পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

পরিবেশ দূষণ ও বন সংক্রান্ত অভিযোগ জানানোর জন্য জাতীয় কল সেন্টার ৩৩৩ এ কল করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, মন্ত্রিপরিষদ বিভাগের অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা (GRS) সফটওয়্যার এ মন্ত্রণালয়ের কার্যক্রমের সাথে কাস্টমাইজ করে ব্যবহার করা হবে। তিনি বলেন, মার্চ মাসের মধ্যেই ৩৩৩-৪ এ পরিবেশ সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির কার্যক্রম পুরোপুরি চালু করতে হবে। জনগণের সহজে ব্যবহারের জন্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট নতুন কাঠামোতে তৈরি করার নির্দেশ দেন মন্ত্রী।

সভায় অন্যান্যের মধ্যে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ, মন্ত্রণালয়ের যুগ্মসচিব (জলবায়ু পরিবর্তন) লুবনা ইয়াসমিন, যুগ্মসচিব (পরিবেশ) মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী, যুগ্মসচিব (বন) শাহানারা বেগম, বন অধিদপ্তরের বন সংরক্ষক (প্রশাসন) আব্দুল আউয়াল সরকার-সহ মন্ত্রণালয়, ও আইসিটি বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

আরও পড়ুন

পাবনায় বজ্রপাতে নিহত ৬ জনের দাফন সম্পন্ন

BACCO and Banglalink sign MoU to expand business opportunities for BPO and ITES sector

বিপিও ও আইটিইএস খাতে ব্যবসার সুযোগ বাড়াতে বাক্কো-বাংলালিংকের চুক্তি

Country’s Largest International Tourism Fair Begins, With 20 Countries Participating

দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু, অংশ নিচ্ছে ২০ দেশ

Anti-Aging Specialist Mr. A Jeya Prakash Expresses Gratification with JK Lifestyle

জেকে লাইফস্টাইলে অ্যান্টি-এজিং স্পেশালিস্ট মি. এ জয়া প্রকাশ-এর সন্তুষ্টি

মানবাধিকার বিধ্বংসী তিন আইন নিয়ে উদ্বেগ জানিয়ে আইনমন্ত্রীকে অ্যামনেস্টির চিঠি

১৫টি দেশে প্রসারিত হলো জাতিসংঘের ‘ফার্ম’ কর্মসূচি

বৈশ্বিক স্বাস্থ্যসেবার বৈষম্যে ভূগোলের চেয়ে আয়ের প্রভাব বেশি: গবেষণা

সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিতের আহ্বান

নিষেধাজ্ঞা শেষ হচ্ছে রাতে, মাছ ধরতে প্রস্তুত হাতিয়ার জেলেরা