ঢাকামঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

১৪০ কোটি টাকা ব্যয়ে ৩০ হাজার টন সার কিনবে সরকার

প্রতিবেদক
Ibrahim Khalil
৬ নভেম্বর ২০২৪, ৪:৩৮ বিকাল

Link Copied!

কৃষিখাতে ব্যবহারের জন্য কাতার থেকে ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানি করবে সরকার। এতে ব্যয় হবে ১৪০ কোটি ২৮ লাখ টাকা। বুধবার (৬ নভেম্বর) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এসব প্রস্তাবের অনুমোদন দেয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে কাতার কেমিক্যাল অ্যান্ড পেট্রোকেমিক্যাল মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি (মুনাজাত) থেকে ৪র্থ লটের ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড প্রিল্ড ইউরিয়া সার কিনবে সরকার।

প্রতি মেট্রিক টনের মূল্য ধরা হয়েছে ৩৮৯.৬৭ মার্কিন ডলার। এতে ব্যয় হবে ১৪০ কোটি ২৮ লাখ ১২ হাজার টাকা।

এছাড়া পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা অনুসরণ করে সুইজারল্যান্ড ও সিঙ্গাপুর থেকে দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। এতে মোট ব্যয় হবে ১ হাজার ২৫৪ কোটি ৩২ লাখ টাকা।

সভায় ইউরিয়া সার ও এলএনজি ছাড়াও চাল, চিনি ও গম ক্রয়ের অনুমোদন দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

Facebook Comments Box

আরও পড়ুন

upay Rewards Winners of August 2026 Campaigns

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৯০৫

সাতক্ষীরায় বাসের চাকায় পিষ্ট হয়ে পরিচ্ছন্নতাকর্মী নিহত

ডিআর কঙ্গোতে ইবোলার সংক্রমণ ৭ হাজার ছাড়াল, মৃত্যু ৩৩৯৮

চুয়াডাঙ্গায় দ্রুতগতির পিকআপভ্যানের ধাক্কায় বৃদ্ধা নিহত

ময়মনসিংহে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত

খুলনা-ঢাকা মহাসড়কে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত

আগামী পাঁচ দিনজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

ইন্দোনেশিয়ায় ২৪৩ যাত্রী-ক্রু বহনকারী ফেরির যোগাযোগ বিচ্ছিন্ন

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাবেন ১ লাখ ১০ হাজার কৃষক

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প একনেকে অনুমোদনের আশা