ঢাকাসোমবার , ২ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

১০ জানুয়ারি পর্যন্ত সব বেসরকারি হাসপাতাল প্রস্তুত রাখার নির্দেশ

প্রতিবেদক
Ibrahim Khalil
৭ জানুয়ারী ২০২৪, ২:০৮ বিকাল

Link Copied!

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় ভোটের আগে ও পরে সারাদেশে সব বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছে সরকার। এসময়ে স্বাস্থ্যসেবা চালু রাখার পাশাপাশি যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে স্বাস্থ্যসেবা দেওয়া এসব প্রতিষ্ঠানকে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসানের সই করা এক নোটিশে শুক্রবার (৫ জানুয়ারি) এ নির্দেশনা দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, শুক্রবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় এবং এরপর যে কোনো ধরনের জরুরি পরিস্থিতি মোকাবিলায় ৬ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত দেশের সব বেসরকারি ক্লিনিক, হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালকে সার্বক্ষণিক প্রস্তুত থাকতে হবে। যে কোনো রোগীকে সরকারি হাসপাতালে রেফার করার ক্ষেত্রে রোগীকে অবশ্যই প্রাথমিক চিকিৎসা দিয়ে, সংশ্লিষ্ট হাসপাতালে যোগাযোগ করে অ্যাম্বুলেন্সের মাধ্যমে পাঠাতে হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিকসমূহের পরিচালক আবু হোসেন মঈনুল আহসান বলেন, সরকারি হাসপাতালগুলোর পক্ষে সব এলাকায় রোগীর সেবা দেওয়া সম্ভব হয় না। আর নির্বাচনে অনেক মানুষ এলাকায় যাচ্ছেন, এসব চিন্তা করেই এ নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি জানান, রোগীকে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে স্থানান্তরের ক্ষেত্রে আমরা জোর দিয়েছি। এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে পাঠানোর আগে যেন ভালোভাবে রোগীকে দেখা হয়, এ বিষয়টিও সবাইকে জানানো হয়েছে। এছাড়া স্থানান্তরের সময় রোগীকে কোথায় পাঠানো হচ্ছে, সে সম্পর্কে সঠিকভাবে নির্দেশনাও দেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ ইনফ্লুয়েন্সার জেজুনের

হাসপাতালগুলোতে চিকিৎসক-নার্স সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির

সময়মতো ন্যায্যমূল্যে কৃষকের কাছে সার পৌঁছানোর নির্দেশ কৃষিমন্ত্রীর

৩৪ হাজার ৪৯৭ কোটি টাকায় পদ্মা ব্যারাজ, বদলে যাবে ১৯ জেলার চিত্র?

বাইন্যান্সের নিরাপত্তাব্যবস্থা ভেঙে ৬৩০ কোটি ডলার চুরি, নেপথ্যে কারা?

শুঁটকিতেও মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক: শীর্ষে লইট্টা ও চিংড়ি

যুদ্ধে বিপর্যস্ত কৃষ্ণসাগর: সাড়ে ৪ বছরে ১ লাখ ২০ হাজার ডলফিনের মৃত্যু

সড়ক দুর্ঘটনায় আহতদের জীবন বাঁচাতে তরুণদের প্রাথমিক চিকিৎসা ও সিপিআর প্রশিক্ষণ

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু

কৃষকের কাছে সময়মতো ন্যায্যমূল্যে সার পৌঁছানোর তাগিদ কৃষিমন্ত্রীর

Tourism Fair Concludes with Tk 43 Crore in Business Over Three Days

তিন দিনে ৪৩ কোটি টাকার ব্যবসা, শেষ হলো পর্যটন মেলা