ঢাকাবৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৭ সেপ্টেম্বর ২০২৬, ৩:২৬ বিকাল

Link Copied!

নেত্রকোনার খালিয়াজুরীতে হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে শফিকুল মিয়া (৩০) নামে এক খামার মালিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার মেন্দিপুর ইউনিয়নের পাউকাটা হাওরে এ ঘটনা ঘটে। নিহত শফিকুল মিয়া উপজেলার সাতগাঁও গ্রামের ইসহাক মেম্বারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি উপেক্ষা করে শফিকুল তার হাঁসের পাল নিয়ে পাউকাটা হাওরে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মেন্দিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হাকিম বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। শফিকুল পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তার মৃত্যুতে পরিবারটি বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। বিষয়টি জানার পর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। আবহাওয়া খারাপ থাকলে হাওরে না যাওয়াই ভালো। জরুরি প্রয়োজনে যেতে হলেও সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বলেন, বজ্রপাতে শফিকুলের মৃত্যুর বিষয়টি তিনি জানতে পেরেছেন। বর্তমানে একটি কাজে রানীচাপুরে রয়েছেন। কাজ শেষ করে সাতগাঁও গ্রামে গিয়ে নিহতের পরিবারের সঙ্গে দেখা করবেন।

খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অলিদুজ্জামান বলেন, বজ্রপাতে শফিকুলের মৃত্যুর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। নিহতের দাফন-কাফনের জন্য সরকারি সহায়তা দেওয়া হবে। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের জন্য সরকারি ত্রাণ তহবিল থেকে শুকনো খাবারও দেওয়া হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

যে রক্তাক্ত আন্দোলন থেকে ‘মহান শিক্ষা দিবসের’ জন্ম

সন্ধ্যার মধ্যে চার অঞ্চলে ঝড়ের আভাস

রাজধানীতে গোপন গোডাউনে মিলল ৩ লাখ ১৬ হাজার বিদেশি সিগারেট

১৯ সেপ্টেম্বর বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, বাড়তে পারে বৃষ্টি

টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার

স্বর্ণের দাম আরও কমবে, নাকি আবারও বাড়বে?

অক্টোবরে ঢাকা-কক্সবাজার রুটে চলতে পারে মহানগর এক্সপ্রেস

নতুন নিকোটিন পণ্যে তরুণদের আকৃষ্ট করছে কোম্পানিগুলো, নিষিদ্ধের দাবি

হাতিয়ায় দুর্যোগ মোকাবিলায় ৩০ স্বেচ্ছাসেবকের হাতে-কলমে প্রশিক্ষণ

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

রাজশাহীতে অনুমোদনহীন পানি উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু