ঢাকাশনিবার , ১২ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই যুবক নিহত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১২ সেপ্টেম্বর ২০২৬, ৩:০১ বিকাল

Link Copied!

কিশোরগঞ্জের করিমগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই যুবক নিহত হয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার চং নোয়াগাঁও হাওরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন চং নোয়াগাঁও গ্রামের নজরুল ইসলামের ছেলে মোকাররম (৩০) ও একই গ্রামের ইসহাক মিয়ার ছেলে শাহ আলম (৩৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মোকাররম ও শাহ আলম একসঙ্গে মাছ ধরতে বাড়ির পাশের চং নোয়াগাঁও হাওরে যান। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হয়। এর সঙ্গে বজ্রপাতও হতে থাকে। একপর্যায়ে বজ্রাঘাতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

বৈরী আবহাওয়ার মধ্যে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে স্বজনেরা তাদের খোঁজে হাওরে যান। একপর্যায়ে হাঁটুপানির মধ্যে দুজনের মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

স্থানীয়রা জানান, মোকাররম ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করতেন। সম্প্রতি তিনি গ্রামের বাড়িতে এসে বিয়ে করেছিলেন। শাহ আলম ধান পরিবহনের নৌকায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

দুই যুবকের আকস্মিক মৃত্যুতে তাদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোয়েব খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাওরে বজ্রপাতে দুজন নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

বর্ষাকালে হাওরাঞ্চলে বজ্রপাতের ঝুঁকি বেশি থাকায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বৃষ্টি ও বজ্রপাতের সময় খোলা হাওরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন স্থানীয়রা।

Facebook Comments Box

আরও পড়ুন

অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য মোকাবিলায় ‘কাঠমান্ডু ঘোষণা’ গ্রহণ

২০৩৪ সালের মধ্যে জ্বালানি কাঠামো নিশ্চিত করা হবে: অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা

বিপৎসীমার ৮৫ সেন্টিমিটার নিচে পদ্মার পানি, প্লাবিত চরাঞ্চল

চার দফা কমার পর আবার বাড়ল স্বর্ণের দাম

ডেঙ্গু প্রতিরোধে দেড় হাজার কর্মী নিয়ে ডিএনসিসির বিশেষ অভিযান

মাধবপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১

আজ থেকে সারাদেশে তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

ডিএনসিসিতে আজ থেকে বাড়ি বাড়ি ডেঙ্গু প্রতিরোধ অভিযান

বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

মতলবে বাসের ধাক্কায় অটোরিকশার নারী যাত্রী নিহত, আহত ৪

vivo V80 Lite Makes a Strong Market Debut with Attractive Offers

বাজারে এসেই নজর কাড়ছে ভিভো ভি৮০ লাইট