ঢাকারবিবার , ২১ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

সোনার দাম আরও বৃদ্ধি, ২২ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৬৫ হাজার ৪১৪ টাকা

প্রতিবেদক
Ibrahim Khalil
২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪০ সকাল

Link Copied!

দেশের বাজারে সোনার দাম আরও বৃদ্ধি পেয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ৪ হাজার ৩৭৪ টাকা বাড়ানো হয়েছে। এতে এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৬৫ হাজার ৪১৪ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, নতুন দাম শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০:৩০ মিনিট থেকে কার্যকর হয়েছে। দাম বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে ২৩ ফেব্রুয়ারি ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা বৃদ্ধি পেয়েছিল। তার আগে ২১ ফেব্রুয়ারি ৩ হাজার ২৬৬ টাকা বৃদ্ধি হয়েছিল। তিন দফায় ভালো মানের এক ভরি সোনার দাম মোট ৯ হাজার ৮৫৬ টাকা বেড়েছে।

অন্যান্য ক্যারেটের নতুন দাম

২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ৪ হাজার ১৯৯ টাকা বাড়িয়ে ২ লাখ ৫৩ হাজার ৩৪২ টাকা নির্ধারণ করা হয়েছে।

১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৩ হাজার ৫৫৭ টাকা বাড়িয়ে ২ লাখ ১৭ হাজার ১২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৯১৫ টাকা বৃদ্ধি পেয়ে এক লাখ ৭৭ হাজার ৭০১ টাকা নির্ধারণ করা হয়েছে।

রুপার দামও বৃদ্ধি

সোনার দাম বৃদ্ধির পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে।

২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ১৭৫ টাকা বৃদ্ধি পেয়ে ৬ হাজার ৮৮২ টাকা হয়েছে।

২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ১১৭ টাকা বৃদ্ধি পেয়ে ৬ হাজার ৫৩২ টাকা।

১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ১১৭ টাকা বৃদ্ধি পেয়ে ৫ হাজার ৫৯৯ টাকা।

সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ১১৭ টাকা বৃদ্ধি পেয়ে ৪ হাজার ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বৃদ্ধি হওয়ায় এই নতুন মূল্য কার্যকর করা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

উত্তর-পূর্বাঞ্চলের ৫ জেলায় বজ্রপাত ও ঝড়ো বৃষ্টির আশঙ্কা

২০২৮ সালের আগে ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইটের সম্ভাবনা নেই: বেবিচক চেয়ারম্যান

আজ বছরের দীর্ঘতম দিন, দক্ষিণ গোলার্ধে দীর্ঘতম রাত

দেবীদ্বারে চামড়াবোঝাই ট্রাক খাদে, চালক নিহত

বিশ্ব বাবা দিবস: ঘামে ভেজা শার্ট আর বটবৃক্ষের মতো এক প্রসারিত ছায়ার নাম ‘বাবা’

খাগড়াছড়ির পাহাড়ে হারিয়ে যাচ্ছে বাবুই পাখি, টিকে আছে মাত্র কয়েকটি বাসা

৪৮ ঘণ্টার মধ্যেই মিলছে আমিরাতের টুরিস্ট ভিসা

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে পড়ে আগুন, চালক-সহকারী নিহত

দুপুরের মধ্যে ঢাকাসহ ১৪ অঞ্চলে ঝড়ের আভাস

Your Team Got the Perfect Shot? Then Visit OPPO Store to “Shoot & Win”!

শ্যুট অ্যান্ড উইন’ ক্যাম্পেইন নিয়ে এলো অপো, গোল করলেই মিলবে আকর্ষণীয় পুরস্কার

রাতের মধ্যে ১০ জেলায় ঝড়ো হাওয়ার শঙ্কা