ঢাকারবিবার , ২ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ

সিগারেট নিয়ন্ত্রিত পণ্য, যেমন খুশি তেমন দামে বিক্রি নয় : এনবিআর চেয়ারম্যান

প্রতিবেদক
Ibrahim Khalil
৮ মার্চ ২০২৪, ১২:২৫ বিকাল

Link Copied!

প্রাক বাজেট সভায় দেশী বিদেশী সিগারেট ও বিড়ি উৎপাদনকারীদের সাথে বৈঠকে সর্বোচ্চ খুচরা মূল্য বা এমআরপি বাস্তবায়নের বিষয়ে নির্দেশনা দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনীম। গত ৫ মার্চ মঙ্গলবার বিকেলে আগারগাঁওয়ে রাজস্ব ভবনে অনুষ্ঠিত প্রাক বাজেট সভায় এমআরপি বাস্তবায়নে বিষয়ে তিনি এসব কথা বলেন। এনবিআর চেয়ারম্যানের বক্তব্য পাবলিকহেলথের পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো।

সিগারেট এমন একটা, যে যেমন খুশি তেমন দামে বিক্রি করলো, যে যেমন খুশি তেমন দামে খাবে আর যেভাবে খুশি সেভাবে কোম্পানিগুলো সিগারেট উৎপন্ন করবে সেটা নয়। সেজন্যই এটা নিয়ন্ত্রিত পণ্য! এই নিয়ন্ত্রিত পণ্যের সবক্ষেত্রের মধ্যে নিয়ন্ত্রণ থাকবে। সুতরাং যে দামে খুশি দোকানদার বিক্রি করবে, সেটা হতে দেওয়া যায় না। সেজন্য এটা আমরা এমআরপি সিস্টেম চালু করেছি, এটা বাস্তবায়নের জন্য আপনাদের (সিগারেট কোম্পানি) সহযোগিতা দরকার।

প্রাক বাজেট সভায় উপস্থিত বিএটিবি, জাপান টোব্যাকো বাংলাদেশ এবং দেশীয় সিগারেট উৎপাদক কোম্পানিরগুলোর প্রতিনিধিদের এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনীম বলেন, আপনারা আগে যে সিস্টেমে ছিলেন, আপনারা এমআরপি নিয়ে মাথা ঘামাতেন না, কমিশন যেটা দিতেন তাতে খুচরা বিক্রেতা খুশি হত অথবা খুশি না হলে সে সেটা ভোক্তার কাছ থেকে বাড়তি টাকা আদায় করে নিতো। ভোক্তাদেরও সেখানে মাথা ব্যাথা করতো না, কারণ তাদের উপায় নাই। বাড়তি টাকা আদায় করে নেয়ার সেই বিষয়টি এখন কিন্তু আমরা রাখতে চাই না। সেজন্য দরকার হবে আপনারা যারা সিগারেট উৎপাদন করেন আপনাদের সহযোগিতা।

সর্বোচ্চ খুচরা মূল্যে সিগারেট বিক্রি নিশ্চিত করার প্রসঙ্গে এনবিআর চেয়ারম্যান বলেন, আপনি যদি যথেষ্ট ভালো মার্জিন না দেন খুচরা বিক্রেতাদের বা বিক্রেতাদের ভালো মার্জনা না দেন তাহলে সে ব্যবসা করে টিকে থাকতে পারবে না। এবং তখন সে নানা রকম অবৈধ পন্থা অবলম্বন শুরু করবে। যেটা আমাদের ভোক্তার জন্য ক্ষতিকর হতে পারে। সেজন্য আপনারা সেই জিনিসটির নিশ্চিত করবেন যারা উৎপাদনকারীরা। তারা যে মার্জিন দেয় তা যেন খুচরা বিক্রেতারা ভালো মার্জিন পায়। যাতে তারা আপনাদের প্রোডাক্টটা বিক্রি করতে স্বাচ্ছন্দ বোধ করে। তারা যেন ভোক্তাদের উপর বাড়তি বোঝাটা চাপিয়ে না দেয়, দেয়ার চেষ্টা যেন না করে। আমরা এমআরপি বাস্তবায়নের জন্য একটা পরিকল্পনা নিয়েছি, আমরা তা এক্সিকিউট করার প্রক্রিয়ায় যাব। এক্ষেত্রে শুধু এনবিআর বা ভোক্তা সংরক্ষণ অধিকার অধিদপ্তরই নয়, আপনাদের সহযোগিতা করতে হবে। এমআরপি আমরা নিশ্চিত করতে চাই সিগারেটের ক্ষেত্রে।

প্রসঙ্গত, বাংলাদেশে বহুজাতিক সিগারেট কোম্পানিগুলো দীর্ঘদিন ধরে প্যাকেটে উল্লিখিত সর্বোচ্চ খুচরামূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করে আসছে। এভাবে তারা বছরে প্রায় ৫০০০ কোটি টাকার বেশি রাজস্ব ফাঁকি দিয়ে আসছে বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক গবেষণা ব্যুরোর একটি গবেষণায় উঠে এসেছে। এ গবেষণা এবং গবেষণাটি নিয়ে একাত্তর টেলিভিশনের বিশেষ প্রতিনিধি সুশান্ত সিনহার ধারাবাহিক প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে কঠোর হওয়ার সিদ্ধান্ত নিয়েছে এনবিআর।

 

Facebook Comments Box

আরও পড়ুন

সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চালু হচ্ছে ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা নতুন আন্তঃনগর ট্রেন

গণতন্ত্র ও দেশের অগ্রযাত্রা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মন্ত্রীর

সরকার ব্যর্থ হলে দেশের ভবিষ্যৎ সংকটে পড়বে: স্বাস্থ্যমন্ত্রী

পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৩

মাদারীপুরে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত, আহত ১

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

Magic V6: The ultra-slim foldable officially debuts in Bangladesh

দেশের বাজারে অনারের আল্ট্রা-স্লিম ফোল্ডেবল ফোন ‘ম্যাজিক ভি৬’

যশোরে মোটরসাইকেল-রিকশাভ্যান সংঘর্ষে বৃদ্ধ নিহত

টাঙ্গাইল শাড়ির ঐতিহ্য রক্ষায় আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের ঘোষণা

দেশে ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৩ শিশুর মৃত্যু