ঢাকাসোমবার , ২৬ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় ৮০ বছর বয়সী বৃদ্ধের মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
১৩ জানুয়ারী ২০২৬, ১১:০৬ সকাল

Link Copied!

চাঁদপুরের শাহরাস্তিতে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় মো. নুরুজ্জামান মাল (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে দুপুরে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বানিয়া চোঁ মৃধা বাড়ির সামনে।

পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, দুপুরে ওই স্থানে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন চাঁদপুর সদর উপজেলার উত্তর আশিকাটি গ্রামের বাহরী মালের পুত্র মো. নুরুজ্জামান মাল। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে ওই ব্যক্তির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

সুগন্ধা নদীর তীরে বর্জ্যের স্তূপ, দূষণের অভিযোগ দুই পৌরসভার বিরুদ্ধে

নিজের বাসের চাপায় প্রাণ গেল বাসমালিকের

যশোরে পিকআপের ধাক্কায় মা-ছেলের মৃত্যু

পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৬ ডিগ্রিতে, বাড়ছে শীতের আমেজ

ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে গভীর নিম্নচাপ, আঘাতের শঙ্কা ২৮ অক্টোবর

চার দফায় ভরিতে ১০ হাজার ৪৩৯ টাকা কমল সোনার দাম

PKSF, IAB to launch climate-smart house design competition

জলবায়ু-সহনশীল গ্রামীণ আবাসনের নকশা প্রতিযোগিতা করবে পিকেএসএফ

বিএটিবির ১০৪ শ্রমিককে চাকরিচ্যুতির অভিযোগ, পুনর্বহাল ও স্থায়ীকরণের দাবি

Bangladesh Launches First Mass Media Campaign for Front-of-Package Warning Labels

বাংলাদেশে প্রথমবার অতিপ্রক্রিয়াজাত খাদ্যের মোড়কে সতর্কবার্তা প্রচারে ক্যাম্পেইন শুরু

Ensuring Young People’s Mental Well-being Is Essential for Nation-Building: Chief Whip