ঢাকাবৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
  1. সর্বশেষ

সারা বছরই মিলবে আম-কাঁঠাল : কৃষি সচিব

প্রতিবেদক
Ibrahim Khalil
৭ জুলাই ২০২৪, ১১:৪০ সকাল

Link Copied!

চাল উৎপাদনে বাংলাদেশ সয়ংসম্পূর্ণ হয়েছে। নিকট ভবিষ্যতে ফল উৎপাদনেও সয়ংসম্পূর্ণ হবে বলে জানিয়েছেন কৃষি সচিব। তিনি বলেন, আগামী পাঁচ বছর পর আম ও কাঁঠাল ৩৬৫ দিনই পাওয়া যাবে। সে লক্ষ্যে কৃষি মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।

শনিবার (০৬ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ফল উৎসবে প্রধান অতিথির বক্তৃতায় কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার এসব কথা বলেন।

এ উৎসবে বিশেষ অতিথি ছিলেন বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মেহেদী মাসুদ এবং রফতানি যোগ্য আম উৎপাদন প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ আরিফুর রহমান। বক্তব্য রাখেন ডিআরইউ’র সাবেক সভাপতি শাহজাহান সরদার ও সিনিয়র সদস্য রফিকুল ইসলাম রতন।

ডিআরইউ সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক মো. মিজানুর রহমান (মিজান রহমান)। অনুষ্ঠান সঞ্চালনা করেন কল্যাণ সম্পাদক তানভীর আহমেদ।

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সততা ও সাহসিকতার প্রসংশা করে কৃষি সচিব আরো বলেন, কৃষি মন্ত্রণালয় সম্পর্কে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের অধিক দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সাংবাদিকরা সব সময় গঠনমূলক সমালোচনা ও তথ্য ভিত্তিক সংবাদ পরিবেশন করে থাকে। তারা দেশকে এগিয়ে নিতে কৃষির উন্নয়নে আরো ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন ।

ডিআরইউ’র নসরুল হামিদ মিলনায়তনে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই ফল উৎসব চলে। সুস্বাদু ও রসালো ফলের জমজমাট এ উৎসবে ছিল আম, কাঁঠাল, আনারস, বরই, করমচা, জাম্বুরা, কলা, কামরাঙ্গা, আমড়া, পেয়ারা, লটকন, তেঁতুলসহ ১৯ পদের বাহারি ফল।

এসময় ডিআরইউ’র অর্থ সম্পাদক মো. জাকির হুসাইন, সাংগঠনিক সম্পাদক খালিদ সাইফুল্লাহ, দপ্তর সম্পাদক রফিক রাফি, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মো. রাশিম মোল্লা, ক্রীড়া সম্পাদক মো. মাহবুবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মো. মনোয়ার হোসেন, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ ছলিম উল্লাহ (মেজবাহ), কার্যনির্বাহী সদস্য মো: হাবিবুর রহমান, মুহিববুল্লাহ মুহিব, রফিক মৃধা, দেলোয়ার হোসেন মহিন ও মো. শরীফুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ ফল উৎসবে আরো উপস্থিত ছিলেন ডিআরইউ’র সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, শাহেদ চৌধুরী, রফিকুল ইসলাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিবসহ সংগঠনের সদস্যবৃন্দ।

Facebook Comments Box

আরও পড়ুন

গৌরীপুরে বিজয় এক্সপ্রেসের ৩ বগি লাইনচ্যুত

নিরাপদ খাদ্য নিশ্চিতে মানসম্পন্ন গবেষণার আহ্বান কৃষিমন্ত্রীর

৩৯ সেকেন্ডে দুই ভূমিকম্প, কাঁপল ভেনেজুয়েলা ও জাপান

তিন দশকের আস্থার নাম চট্টগ্রাম মেইল, নেই কোনো সাপ্তাহিক ছুটি

দেশের ১১ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস

উপায়-ফুডপান্ডা চুক্তি, লেনদেন হবে আরও সহজ

হামে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৯

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৭

Unilever Bangladesh Organizes Environmental Journalism Workshop at the University of Chittagong

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরিবেশ সাংবাদিকতা কর্মশালা আয়োজন করল ইউনিলিভার বাংলাদেশ

CIKITSA International Partners with SBAC Bank to Expand Healthcare Access

এসবিএসি ব্যাংকের গ্রাহক ও কর্মীদের স্বাস্থ্যসেবা সুবিধা দিতে চিকিৎসা ইন্টারন্যাশনালের সঙ্গে চুক্তি