ঢাকাবুধবার , ১ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

সাইবার সুরক্ষা নিশ্চিতে রবি ও সিসিএএফের যৌথ উদ্যোগ

প্রতিবেদক
Ibrahim Khalil
২৮ ডিসেম্বর ২০২৪, ১২:৩৫ বিকাল

Link Copied!

দেশে ইন্টারনেট ব্যবহারে নিরাপত্তা নিশ্চিত করতে একত্রে কাজ করছে স্বেচ্ছাসেবী সংগঠন সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন (সিসিএএফ) এবং রবি আজিয়াটা’র উদ্যোগে গঠিত সংগঠন বাংলাদেশ সেইফ ইন্টারনেট ফোরাম (বিএসআইএফ)। ইন্টারনেট ভিত্তিক অনৈতিক কার্যক্রম, সাইবার অপরাধ, পরিচয় জালিয়াতি এবং শিশু ও নারীদের জন্য সাইবার সুরক্ষার ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরি করার লক্ষ্যে এ উদ্যোগ নিয়েছে সংগঠন দুটি।

২০১৫ সালে প্রতিষ্ঠার পর থেকে সাইবার সুরক্ষার ক্ষেত্রে জনসচেতনতা বৃদ্ধি ও দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ কাজ করে আসছে সিসিএএফ। অন্যদিকে, রবির উদ্যোগ বিএসআইএফ হলো এমন একটি প্ল্যাটফর্ম যা ইন্টারনেট ব্যবহারের দায়িত্বশীলতা ও নিরাপত্তা বিষয়টি প্রচারে কার্যকরী ভূমিকা পালন করছে।

যৌথ এ উদ্যোগের আওতায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে যা দেশব্যাপী জনগণের জন্য সাইবার সুরক্ষায় একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করবে। এর মধ্যে রয়েছে ইউআরএল ব্লকিং পরিষেবা। এর মাধ্যমে জাতীয় টেলিকম মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সহায়তায় অনৈতিক ও ক্ষতিকর ওয়েবসাইট ম্যানুয়াল পদ্ধতির পাশাপাশি স্বয়ংক্রিয়ভাবে ব্লক করার ব্যবস্থা চালু করা হয়েছে। পাশাপাশি শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে সমাজসেবা অধিদপ্তরের সহায়তায় ওয়ান-স্টপ সেবার জন্য চালু করা হয়েছে যোগাযোগ হেল্পলাইন (কোড নম্বর ১০৯৮)।

এছাড়া সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনাল ও অ্যাকশনএইড বাংলাদেশের মতো সেবামূলক সংস্থার সঙ্গে এসব কার্যক্রমের আওতা আরও বিস্তৃত করা হয়েছে। এর আওতায়একটি উচ্চপর্যায়ের তিন বছরের রোডম্যাপ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে শিশু সুরক্ষা নীতিমালা বাস্তবায়ন, সাইবার অপরাধ প্রতিরোধে প্রশিক্ষণ ও সচেতনতা কার্যক্রম।

রবি’র চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম বলেন, ‘সাইবার সুরক্ষার ঝুঁকি কমিয়ে একটি নিরাপদ ইন্টারনেট অভিজ্ঞতা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। বিএসআইএফ ও সিসিএএফ-এর যৌথ প্রচেষ্টার সহায়তায় আমরা এই লক্ষ্য পূরণের চেষ্টা করছি।’

সিসিএএফ-এর প্রেসিডেন্ট কাজী মুস্তাফিজ বলেন, ‘আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে, আমরা সাইবার সুরক্ষায় বাংলাদেশের প্রতিটি নাগরিককে সম্পৃক্ত করতে চাই। রবি’র মতো আন্তরিক সহযোগী পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত।’

Facebook Comments Box

আরও পড়ুন

নিকোটিন ও তামাকজাত দ্রব্যের ওপর প্রস্তাবিত কর কমানোর প্রতিবাদে বিএনটিটিপি’র বিবৃতি

‘তীর’ ব্র্যান্ডের নামে নকল গমের ভূষি তৈরি, প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

পরীক্ষা দিতে যাওয়ার পথে বাসচাপায় প্রাণ গেল সপ্তম শ্রেণির ছাত্রের

সারা দেশে আরও পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস, সাগরে লঘুচাপের সম্ভাবনা

ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হতে পারে প্রায় ৫৯ হাজার ভবন

নেপালে বার্ড ফ্লুর প্রাদুর্ভাব, নিধন করা হয়েছে প্রায় ৬ লাখ হাঁস-মুরগি

উজানের ভারী বৃষ্টিতে উত্তরের নদ-নদীর পানি বাড়ছে, স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

তৃণমূল পর্যন্ত শিশুদের আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে: সমাজকল্যাণমন্ত্রী

ময়ূর নদের বুকে দৃষ্টিনন্দন দুই সেতু, বদলে যাবে খুলনার প্রবেশপথ

দেশের বাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন, আজ কত টাকায় বিক্রি হচ্ছে ভরি

বর্জ্য সংগ্রহে অনিয়মের অভিযোগ, অতিরিক্ত ফিতে কোটি টাকার বাণিজ্য

মেক্সিকোতে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প