ঢাকামঙ্গলবার , ৩ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

সরস্বতী পূজায় ভিভোর স্পেশাল অফার!

প্রতিবেদক
Ibrahim Khalil
২২ জানুয়ারী ২০২৬, ৫:২৩ বিকাল

Link Copied!

নর্থ সাউথ ইউনিভার্সিটির ‘সরস্বতী পূজা ২০২৬’-এর টাইটেল স্পন্সর হিসেবে গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ভিভো নিয়ে এসেছে দারুণ সব টেক-অভিজ্ঞতা এবং এক্সক্লুসিভ অফার। উৎসবের প্রতিটি দিন আরও উৎসবমুখর ও স্মরণীয় করতে ক্যাম্পাসজুড়ে থাকছে ভিভোর বিশেষ আয়োজন।

সরস্বতী পূজার এই উৎসব আয়োজন চলবে আগামী ২২ থেকে ২৬ জানুয়ারি ২০২৬ পর্যন্ত, যেখানে মূল পূজা অনুষ্ঠিত হবে ২৩ জানুয়ারি। শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ দর্শক ও সর্বসাধারণও ওই দিন মূল আয়োজনে সরাসরি অংশগ্রহণ করতে পারবেন। শিক্ষা, সংস্কৃতি ও প্রযুক্তির সংযোগ গড়ে তোলাই ভিভোর এই অংশগ্রহণের মূল উদ্দেশ্য।

উৎসবের প্রতিটি দিনে ক্যাম্পাসে থাকবে ভিভোর অন-গ্রাউন্ড অ্যাক্টিভেশন ও ইন্টারঅ্যাকটিভ আয়োজন। ভিভোর সমন্বিত স্টল ও এক্সপিরিয়েন্স জোনে শিক্ষার্থীরা সরাসরি স্মার্টফোনের ফিচার ব্যবহার করার সুযোগ পাবে এবং অংশ নিতে পারবে গেম জোন, ফটো এক্সিবিশন ও ফটো বুথসহ বিভিন্ন সৃজনশীল কার্যক্রমে। আধুনিক প্রযুক্তি ও বিনোদনের এই অভিজ্ঞতা উৎসবকে করে তুলবে আরও প্রাণবন্ত ও স্মরণীয়।

এই উৎসবমুখর আয়োজনে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও আগত দর্শকদের জন্য ভিভো নিয়ে এসেছে একাধিক এক্সক্লুসিভ অফার ও আকর্ষণীয় মূল্যছাড়। ফ্ল্যাগশিপ মডেল এক্স৩০০ প্রো কিনলে ক্রেতারা উপহার হিসেবে পাচ্ছেন রিরো ডাব্লিউ৩ স্মার্টওয়াচ, ভিভো টিডাব্লিউএস ইয়ারবাড এবং স্ক্রিন প্রোটেক্টর। এছাড়া ‘বাই ওয়ান গেট ওয়ান’ অফারের আওতায় ভিভোর নির্দিষ্ট স্মার্টফোন মডেল ভি৬০ ফাইভজি, ভি৬০ লাইট ফাইভজি, ভি৬০ লাইট ফোরজি এবং ওয়াই৪০০ কিনলে সাথে থাকছে আকর্ষণীয় এক্সেসরিজ একদম ফ্রি।

এছাড়াও, ক্রেতাদের স্মার্টফোনে বাড়তি নিরাপত্তা দিতে ভিভো দিচ্ছে ১+১ বছরের বর্ধিত ওয়ারেন্টি, অর্থাৎ মোট ২ বছরের সুরক্ষা। স্মার্টফোন কেনা সহজ করতে এক্স৩০০ প্রো এবং ভি৬০ সিরিজের মডেলগুলোতে নির্দিষ্ট ৫টি ব্যাংকের মাধ্যমে ১২ মাস পর্যন্ত ০% ইএমআই সুবিধা থাকবে। বিশেষ করে শিক্ষার্থীদের জন্য মোমো ইএমআই-এর মাধ্যমে ক্রেডিট কার্ড ছাড়াই ৬ মাস পর্যন্ত কিস্তিতে ফোন কেনার সুযোগ থাকবে, যেখানে স্টুডেন্ট আইডি কার্ড ব্যবহার করা যাবে।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সরস্বতী পূজায় ভিভোর মতো আন্তর্জাতিক ব্র্যান্ডের অংশগ্রহণ আয়োজনকে আরও প্রাণবন্ত ও সমৃদ্ধ করছে। শিক্ষার্থীরা প্রযুক্তি ও বিনোদনের এক অনন্য, ইন্টারঅ্যাকটিভ অভিজ্ঞতা উপভোগ করতে পারবে।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Unveils REDMI 17 5G Featuring a Snapdragon 5G Processor

স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি

আগামী গ্রীষ্মের আগে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে: প্রধানমন্ত্রী

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সব প্রতিষ্ঠানকে দায়িত্বশীল হওয়ার আহ্বান

ঘূর্ণিঝড়ের প্রভাবে দুই বিভাগে বৃষ্টির সম্ভাবনা

নেপালে অবতরণের সময় দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১

বুয়েটের মানদণ্ডে উত্তীর্ণ হলেই মিলবে ই-রিকশার নিবন্ধন

সার ব্যবস্থাপনায় অনিয়ম হলে ডিলারশিপ বাতিল: কৃষিমন্ত্রী

গ্যাস সংকটের মধ্যে নোয়াখালীতে নতুন গ্যাসের সন্ধান

এক দিনে রেমিট্যান্স বেড়েছে পাঁচ গুণের বেশি

হিমালয়ে বড় বিপর্যয়ের শঙ্কা, ঝুঁকির মুখে প্রায় ৩ লাখ মানুষ

বিশ্বজুড়ে বাড়ছে জরুরি প্রস্তুতি, কীসের আশঙ্কায় খাবার-পানি মজুতের পরামর্শ?