ঢাকাশুক্রবার , ৭ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

সরবরাহ কমে যাওয়ায় চড়া ইলিশের দাম

প্রতিবেদক
Ibrahim Khalil
২৬ নভেম্বর ২০২৪, ৪:২২ বিকাল

Link Copied!

এক সপ্তাহ ধরে চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশের সরবরাহ কমেছে। কেজিপ্রতি দাম বেড়েছে ৫০০ থেকে ৮০০ টাকা। শীতে নদীর পানি কমে যাওয়ায় জেলেদের জালে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ।

এদিকে হাঁকডাকে সরগম থাকা চাঁদপুর ইলিশ ঘাট এখন সুনসান নীরবতা। ইলিশের সরবরাহ কমে যাওয়ায় কমেছে ঘাটের শ্রমিকদের কর্মযজ্ঞ। দাম বেড়ে যাওয়ায় কমেছে ক্রেতা।

গত সপ্তাহে ৫০০ মণের ওপরে ইলিশ সরবরাহ হলেও মঙ্গলবার ৫০ মণ ইলিশও উঠেনি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। সমুদ্র ও দক্ষিণাঞ্চলের ইলিশের দামের পাশাপাশি চাঁদপুরের ইলিশের দাম বেশ চড়া।

বড় স্টেশন মাছঘাটের ইলিশ ব্যবসায়ীরা জানান, এক সপ্তাহ ধরে ইলিশের দাম বেড়েছে। এখন ইলিশের মৌসুম না যার কারণে ঘাটে ইলিশ সরবরাহ একেবারেই কম। যার কারণে ইলিশের দাম বেড়েছে অনেক বেশি। বর্তমানে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২৬০০ থেকে ২৮০০ টাকায়। এছাড়া এক কেজির নিচে ৬০০ থেকে ৮০০ গ্রামের ইলিশ দুই হাজার থেকে ২২০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

চাঁদপুর মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত সরকার জানান, এখন ইলিশের আন সিজন। এ মৌসুমে জেলেদের জালে খুব কমই ইলিশ ধরা পড়ে। ব্যবসায়ীদের কাছে খুব কমই ইলিশ আছে। যার কারণে দাম অনেক বেশি। ক্রেতাদের যতটুকু চাহিদা ততটুকু আসলে ইলিশ মাছঘাটে দেই। এ মৌসুমে ইলিশের দাম আর কমার সম্ভাবনা নেই।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট