ঢাকাশুক্রবার , ৭ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

শীতকালীন পিঠা উৎসব এবং রিকভারি মিলন মেলা অনুষ্ঠিত

প্রতিবেদক
Ibrahim Khalil
১ ফেব্রুয়ারী ২০২৫, ৩:৩৬ বিকাল

Link Copied!

দেশের লোকজ সংস্কৃতির ধারক এবং নান্দনিক প্রকাশের অংশ হিসেবে আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের উদ্যোগে শীতকালীন পিঠা উৎসব ও রিকভারি মিলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারী’২৫) শ্যামলীস্থ স্বাস্থ্য সেক্টরের কার্যালয়ের এই উৎসবের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ, সাইকোলজিষ্ট ডা. মোঃ আখতারুজ্জামান সেলিম ও ডা. রাহানুল ইসলাম, স্বাস্থ্য সেক্টরের উপ-পরিচালক মোখলেছুর রহমান, সহকারী পরিচালক ডা. নায়লা পারভীনসহ আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র থেকে সুস্থ্য হয়ে ফিরে যাওয়া নারীরা।

তারা বলেন, এই ধরনের আয়োজন আমাদের লোকজ সংস্কৃতির ধারাকে ধরে রাখতে সাহায্য করবে, পাশাপাশি সেন্টারের সাথে চিকিৎসারতদের সম্পৃক্ততা বৃদ্ধি পাবে ও সুস্থতা ধরে রাখতে সহায়তা করবে ।

উল্লেখ্য, সমাজকে মাদকমুক্ত রাখতে এবং মাদকনির্ভরশীল ব্যাক্তিদের সুস্থ জীবনে ফিরিয়ে আনতে ঢাকা আহ্ছানিয়া মিশন গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। এরই ধারাবাহিকতায় শ্যামলিতে অবস্থিত আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র ২০১৪ সাল থেকে মাদক নির্ভরশীল নারীদের সুস্থতার পাশাপাশি মানসিক স্বাস্থ্য উন্নয়নের জন্য সেবা দিয়ে আসছে।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট