ঢাকাশনিবার , ২৭ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

শাওমি নিয়ে এলো রেডমি ১৫সি, সেগমেন্টের সবচেয়ে বড় ডিসপ্লের সাথে

প্রতিবেদক
Ibrahim Khalil
২৬ অগাস্ট ২০২৫, ৩:৫৪ বিকাল

Link Copied!

দেশের শীর্ষ মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ড শাওমি “সময় এখন আমার” ট্যাগলাইনের সাথে বাংলাদেশের বাজারে উন্মোচন করলো নতুন স্মার্টফোন রেডমি ১৫সি। ৬.৯ ইঞ্চির ইমার্সিভ ডিসপ্লে ও শক্তিশালী ৬০০০ এমএএইচ ব্যাটারির কারণে স্মার্টফোনটি প্রযুক্তিপ্রেমীদের কাছে দারুণ সাড়া ফেলবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

রেডমি ১৫সি–তে থাকছে ১২০ হার্জ রিফ্রেশ রেটের বড় ডিসপ্লে, যা ভিডিও, গেমিংসহ যেকোনো কনটেন্টকে দেবে ক্লিয়ার ও স্মুদ ভিজ্যুয়াল। সূর্যের আলোতেও ডিসপ্লের ব্রাইটনেস স্বয়ংক্রিয়ভাবে সামঞ্জস্য হবে, ফলে ব্যবহারকারীর চোখের সুরক্ষা নিশ্চিত করবে।

ডিভাইসটির টি-ইউ-ভি রেইনল্যান্ড সনদপ্রাপ্ত তিনটি সেফটি ফিচার (লো ব্লু লাইট, সারকাডিয়ান ফ্রেন্ডলি ও ফ্লিকার ফ্রি) চোখের জন্য বাড়তি সুরক্ষা দেবে।

ব্যাটারির দিক থেকেও ফোনটি সমৃদ্ধ। রয়েছে ৬০০০ এমএএইচ ব্যাটারি ও ৩৩ ওয়াট টার্বো চার্জিং সুবিধা। মাত্র ৩১ মিনিটেই ফোন চার্জ হবে ৫০%। পাশাপাশি ১০ ওয়াট রিভার্স চার্জিং সুবিধায় ফোনটি কাজ করবে পাওয়ারব্যাংক হিসেবেও।

ক্যামেরা সেকশনে থাকছে ৫০ মেগাপিক্সেল এআই ডুয়াল ক্যামেরা, যা রাতের আঁধারেও স্পষ্ট ছবি তুলতে সক্ষম। সেলফির জন্য রয়েছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

পারফরম্যান্সের জন্য স্মার্টফোনটিতে ব্যবহৃত হয়েছে মিডিয়াটেক হেলিও জি৮১ আলট্রা অক্টা-কোর প্রসেসর। নিরাপত্তার জন্য আছে এআই ফেস লক ও সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। পাশাপাশি পানি ও ধুলাবালি প্রতিরোধে ডিভাইসটিতে আছে আইপি ৬৪ রেটিং।

শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন- “শাওমি রেডমি ১৫সি হচ্ছে এই সেগমেন্টের সবচেয়ে বড় ডিসপ্লেযুক্ত স্মার্টফোন। আমরা আশা করি এটি বিনোদনপ্রেমী শাওমি ফ্যানদের অভিজ্ঞতাকে আরও প্রাণবন্ত করে তুলবে।”

ডিভাইসটি পাওয়া যাবে মিডনাইট ব্ল্যাক, মিন্ট গ্রিন ও মুনলাইট ব্লু রঙে, দুটি ভ্যারিয়েন্টে— ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ – মূল্য ১৪,৯৯৯ টাকা, ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ – মূল্য ১৭,৪৯৯ টাকা

 

Facebook Comments Box

আরও পড়ুন

মোহাম্মদপুরে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল নিরাপত্তাকর্মীর

এক দিনের ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম

২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন, ক্যাপসুল পাবে ২ কোটি ৪০ লাখ শিশু

শেরপুরে মাইক্রোবাস-সিএনজি সংঘর্ষে ডিবির ৮ পুলিশ সদস্য আহত

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের পর কাঁপল জাপান

গৌরীপুরে বিজয় এক্সপ্রেসের ৩ বগি লাইনচ্যুত

নিরাপদ খাদ্য নিশ্চিতে মানসম্পন্ন গবেষণার আহ্বান কৃষিমন্ত্রীর

৩৯ সেকেন্ডে দুই ভূমিকম্প, কাঁপল ভেনেজুয়েলা ও জাপান

তিন দশকের আস্থার নাম চট্টগ্রাম মেইল, নেই কোনো সাপ্তাহিক ছুটি

দেশের ১১ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস

উপায়-ফুডপান্ডা চুক্তি, লেনদেন হবে আরও সহজ

হামে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৯